কর্ম সন্ধান

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ - West Bengal News 24

সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (Chittaranjan National Cancer Institute)। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে CNCI। কলকাতাতেই মিলবে নিয়োগ। আগ্রহী প্রার্থীরা ১০ মে ওয়াক-ইন-ইন্টারভিউতে যোগ দিতে পারেন। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানুন এই প্রতিবেদন থেকে।

৫ টি শূন্যপদের মধ্যে ৩ টি পদে সিনিয়র রেসিডেন্ট, ১ টি পদে চুক্তিভিত্তিক মেডিক্যাল অফিসার ও ১ টি পদে জুনিয়র রেসিডেন্ট (Junior Resident) নিয়োগ করা হচ্ছে। এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করতে হবে।

সিনিয়র রেসিডেন্ট পদে সর্বোচ্চ বয়স হতে হবে ৩৭ বছর, চুক্তিভিত্তিক মেডিক্যাল অফিসার পদে আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে এবং জুনিয়র রেসিডেন্ট (Junior Resident) পদে আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছর।সব প্রার্থীদের আবেদনমূল্য বাবদ ১০০ টাকা করে দিতে হবে।

হাজরার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে (Chittaranjan National Cancer Institute) ইন্টারভিউ আগামী ১০ ই মে। সিনিয়র রেসিডেন্ট পদে মাসিক বেতন ১ লক্ষ ২২ হাজার ৪৭ টাকা। চুক্তিভিত্তিক মেডিক্যাল অফিসার পদে মাসিক বেতন ১ লক্ষ টাকা। জুনিয়র রেসিডেন্ট (Junior Resident) মাসিক বেতন ১ লক্ষ ২ হাজার ৮৩৮ টাকা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য