জাতীয়

টিকাকরণে বিশ্বরেকর্ড ভারতের! ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৩৫ হাজার ৬২২ জন

India Corona Update : টিকাকরণে বিশ্বরেকর্ড ভারতের! ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৩৫ হাজার ৬২২ জন - West Bengal News 24

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ৩৫ হাজার ৬২২ জন। একই সময়ে সুস্থ ৩৩ হাজার ৭৯৮ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Union Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে চিকিত্‍সা চলছে ৩ লাখ ৪০ হাজার ৩৯ জনের। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৬ লাখ ৩২ হাজার ২২ জন।

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল দেশে আড়াই কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তাই ওই দিনেই টিকাকরণে সর্বকালীন রেকর্ড গড়েছে দেশ। স্বাস্থ্যমন্ত্রকের এক অধিকর্তা জানিয়েছেন গড়ে প্রতি মিনিটে প্রায় ৪২ হাজার মানুষকে টিকা দেওয়া হয়।

নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মদিনে ২০ দিন ব্যাপী কর্মসূচি পালন করবে বিজেপি। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘সেবা ও সমর্পণ অভিযান’। ২০১৪ সালে প্রথম বার প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদীর জন্মদিন পালন শুরু করে বিজেপি। প্রথমে এই অনুষ্ঠানের নাম ছিল ‘সেবা দিবস’।

সূত্র: লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য