বলিউড

৫৭ বছরেও ভার্জিন বলে দাবি, তবে বিয়ে করলে স্ত্রী নায়িকা হবেন না, সাফ জানিয়েছেন সালমান

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Salman Khan : ৫৭ বছরেও ভার্জিন বলে দাবি, তবে বিয়ে করলে স্ত্রী নায়িকা হবেন না, সাফ জানিয়েছেন সালমান - West Bengal News 24

খাতায় কলমে বয়স ৫৭, এখনও সালমান (Salman Khan) অবিবাহিত। নিজেকে দাবি করেন ভার্জিন। যদিও তাঁর প্রেমিকার খামতি কোনওদিনই ছিল না। ঐশ্বর্যা রাই বচ্চন থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ– সলমনের মন জুড়ে নিত্য আনাগোনা ছিল তাঁদের। তবে জানেন কি, একবার বিয়ে নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে সালমান দিয়েছিলেন এক বিতর্কিত উত্তর।

‘দশ কা দম’ নামে এক রিয়ালিটি শো’য়ে একবার কঙ্গনা রানাওয়াত (Kangana Ranawat) ও সলমন হাজির হয়েছিলেন। হাজির হয়েছিলেন এক জ্যোতিষী। কঙ্গনা তাঁকে অনুরোধ করেন, সালমানের কবে বিয়ে হবে তা নিয়ে ভবিষ্যৎবাণী করার জন্য।

সেই জ্যোতিষী অনুমান করেন, ৪৯ বছরে বিয়ে হবে তাঁর। তিনি এও জানান, তাঁর হবু স্ত্রী এই ইন্ডাস্ট্রির অর্থাৎ ফিল্মি জগতের সঙ্গে সম্পর্কিত হবেন না। সেই শুনে সালমান স্পষ্ট উত্তর দেন, “যদি সে এই ইন্ডাস্ট্রির হয়ও, তবেও আমি ওর অভিনয় করা বন্ধ করে দেব।” এই বক্তব্যের পর বেশ বিতর্কের সৃষ্টি হয়। অনেকেই প্রশ্ন তোলেন কী করেন সালমান এ হেন মন্তব্য করতে পারেন?

সালমানের (Salman Khan) হবু স্ত্রীকে নিয়ে যখন ওই জ্যোতিষী একের পর এক মন্তব্য করে যাচ্ছেন, পাল্টা প্রশ্ন ছুড়ে দেন সালমানও। তিনি জিজ্ঞাসা করেন তাঁকে, “আপনার কি সত্যিই মনে হয় আমি অবিবাহিত ? আমার বিয়ে হয়নি?” অভিনয় জীবনে বারেবারেই বিতর্কে জড়িয়েছেন সালমান। বারেবারেই তাঁকে নিয়ে রটেছে অনেক রটনা। অভিযোগ উঠেছে প্রেমিকাকে মারধরেরও।

যদিও সালমানের বিপরীতে গিয়ে আজ পর্যন্ত কেউ কোনওদিন কোনও মন্তব্য করতে সাহস পাননি। সম্প্রতি বিদেশে এক সাংবাদিক তাঁকে বিয়ের প্রস্তাব দেন। যদিও সালমান তা নাকোচ করে দেন। সেই সাংবাদিককে মজা করে বলেন, “আমার বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে। আরও কিছু দিন আগে হলে ভেবে দেখা যেত।”

আরও পড়ুন ::

Back to top button