প্রযুক্তি

লক্ষ্য এবার সূর্য, সূর্যের বায়ুমণ্ডলের পরিবেশ জানতে প্রস্তুতি শুরু করল ISRO

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

লক্ষ্য এবার সূর্য, সূর্যের বায়ুমণ্ডলের পরিবেশ জানতে প্রস্তুতি শুরু করল ISRO - West Bengal News 24

দেশের মহাকাশ সংস্থার জন্য একটা স্মরণীয় বছর হতে চলেছে 2023। চলতি বছরে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গ্যানাইজেশন বা ISRO একাধিক আন্তঃগ্রহ মিশনের (Interplanetary Mission) লক্ষ্য নিয়েছে।

গত শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-3 উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এবার সূর্য মিশনে যেতে চলেছে ISRO। চলতি বছরের অগস্টের শেষ দিকে সৌর বায়ুমণ্ডল অধ্যয়নের জন্য একটি পোলার স্যাটেলাইট রকেট (PSLV) পাঠাতে চলেছে তারা। সূর্য মিশনের জন্য আদিত্য L1 নামক একটি করোনাগ্রাফি স্যাটেলাইট পাঠানো হবে বলে জানা গিয়েছে।

ISRO-র তরফ থেকে বলা হয়েছে, মহাকাশযানটিকে সূর্য-পৃথিবী সিস্টেমের প্রথম ল্যাগ্রাঞ্জ পয়েন্ট L1-এর চারপাশে একটি হ্যালো কক্ষপথে স্থাপন করা হবে। L1 পয়েন্টের চারপাশে থাকা স্যাটেলাইটের একটা বিশেষ সুবিধা রয়েছে। তা হল, কোনও গ্রহণ ছাড়াই সূর্যকে অবিচ্ছিন্ন ভাবে দেখার।

এখন ISRO-র তরফে আদিত্য L1 মিশন সম্পন্ন করা হবে ঠিক এমনই একটা সময়ে যখন চন্দ্রযান-3 মহাকাশযান দ্বারা বহন করা ল্যান্ডারটি চন্দ্রের মাটিতে অবতরণ করবে। জানা গিয়েছে, 23 অগস্ট চন্দ্রযানটি চাঁদের মাটিতে অবতরণ করবে। তার ঠিক পরেই এই সূর্যমিশনটি হতে চলেছে বলে খবর।

গত শুক্রবার ISRO তার LVM3 রকেট ব্যবহার করে চন্দ্রযান-3 মহাকাশযানটিকে কক্ষপথে প্রবেশ করিয়েছে। ইসরো চেয়ারম্যান এস. সোমানাথ বলছেন, 23 অগস্ট ল্যান্ডারটি সন্ধে 5টা 47 মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করবে। ইউরোপীয় স্পেস এজেন্সির (ESA) তরফে বলা হচ্ছে, চন্দ্রমিশনটি ISRO-র পরবর্তী আন্তঃগ্রহ মিশন আদিত্য L1-এর জন্য ট্র্যাকিং সাপোর্ট করবে। সেই কারণেই অগস্টের শেষ দিকেই এই মিশন উৎক্ষেপণের সেরা সময়।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য