রাজ্য

মেয়ের হাত ধরে কলকাতায় এয়ারপোর্টে, চোখের চিকিৎসা শেষে শহরে ফিরলেন অভিষেক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Abhishek Banerjee : মেয়ের হাত ধরে কলকাতায় এয়ারপোর্টে, চোখের চিকিৎসা শেষে শহরে ফিরলেন অভিষেক - West Bengal News 24
কলকাতা ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

চিকিৎসা করিয়ে বিদেশ থেকে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেয়ে আজানিয়ার হাত ধরে কলকাতা বিমানবন্দর থেকে বেরোতে দেখা গেল তাঁকে। সন্ধে সাড়ে সাতটা নাগাদ দমদম বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায় অভিষেককে।

বিমানবন্দরে সাংবাদিকদের কোনও প্রশ্নের অবশ্য উত্তর দেননি তিনি। মেয়ে সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। সূত্রের খবর, “শারীরিকভাবে ঠিক আছেন অভিষেক”।

গত ২৬ জুলাই চিকিৎসা করাতে বিদেশ যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে দুবাই রওনা দিয়েছিলেন তিনি।

এরপরে নিউইয়র্কের টাইমস স্কোয়ারে দাঁড়িয়ে অভিষেকের সেলফি তোলার ছবি দেখা যায়। চিকিৎসকের সঙ্গে কথোপকথনের ছবিও শেয়ার করেন অভিষেক।

বিদেশে বসেই একযোগে ইডি ও বিজেপিকে আক্রমণ করতেও শোনা যায় তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য