কর্ম সন্ধান

বছরে প্রায় ৮৫ লক্ষ টাকা বেতন, দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক দিচ্ছে চাকরির সুযোগ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

SBI recruitment 2023 : বছরে প্রায় ৮৫ লক্ষ টাকা বেতন, দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক দিচ্ছে চাকরির সুযোগ - West Bengal News 24
SBI recruitment 2023

বছরে প্রায় ৮৫ লক্ষ টাকা বেতন, এছাড়া বছরে ১০ শতাংশ হারে বেতন বৃদ্ধি। এছাড়া থাকবে মেডিক্লেমের সুবিধা। মাসে ৫০০০ টাকা করে মোবাইলের খরচও দেওয়া হবে। দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক দিচ্ছে চাকরির সুযোগ।

উচ্চপদে চাকরির প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এসবিআই এর তরফ থেকে। কোথায়, কীভাবে আবেদন করবেন, যোগ্যতা কী, সব উল্লেখ করা হয়েছে।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদের জন্য এই নিয়োগ হবে। ব্যাঙ্কিং বা ইনভেস্টর রিলেশন অথবা কর্পোরেট ফিনান্স বিভাগে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ফিনান্সিয়াল স্টেটমেন্ট বিশ্লেষণ করা, ফিনান্স মডেল তৈরি করার অভিজ্ঞতা , রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ও সেবি-র গাইডলাইন সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে।

পিজিডিএম অথবা পিজিডিবিএম অথবা এমবিএ বা তার সমতুল্য ডিগ্রি থাকতে হবে। অর্থনীতি নিয়ে কোনও স্পেশালাইজেশন করা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য