ক্রিকেট

মোহালিতে মাইলফলক, অস্ট্রেলিয়াকে হারাতেই ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষে মেন ইন ব্লু

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

মোহালিতে মাইলফলক, অস্ট্রেলিয়াকে হারাতেই ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষে মেন ইন ব্লু - West Bengal News 24

মোহালিতে অস্ট্রেলিয়াকে হারাতেই ওডিআই র্যা ঙ্কিংয়ে শীর্ষে ভারত। ঐতিহাসিক মাইলফলকে টিম ইন্ডিয়া। এশিয়া কাপের আগে আইসিসি ওডিআই ক্রমতালিকায় শীর্ষে ছিল পাকিস্তান। ভারত ছিল তৃতীয় স্থানে। এশিয়া কাপের সময় দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলছিল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে জিতে পাকিস্তানকে সরিয়ে শীর্ষস্থান দখল করে অজিরা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ তিন ম্যাচ হারে অস্ট্রেলিয়া। ফের শীর্ষস্থান ফিরে পায় পাকিস্তান। এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হারে ভারত।

টেস্ট এবং টি-টোয়েন্টি র্যা ঙ্কিংয়ে ভারত আগেই এক নম্বরে ছিল। তিন ফরম্যাটে সেরা হওয়া শুধু সময়ের অপেক্ষা। মিশন সম্পূর্ণ হল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে ৫ উইকেটের জয়। ওয়ান ডে ফরম্যাটেও আইসিসি র্যা ঙ্কিংয়ে শীর্ষে ভারত।

ক্রিকেট ইতিহাসে এই নিয়ে দ্বিতীয় বার কোনও টিম তিন ফরম্যাটেই আইসিসি র্যা ঙ্কিংয়ে শীর্ষস্থানে। এর আগে এই কীর্তি গড়েছিল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিততে পারলে আরও আত্মবিশ্বাস পাবে ভারত। বিশ্বকাপের আগে বাড়তি অক্সিজেন দেবে টিম ইণ্ডিয়াকে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য