
২৮ বছর আগের ক্যালেন্ডার দিয়েই চলে যাবে চলতি বছর। অবাক করার বিষয় হলেও ঘটছে আসলে তেমনটাই। ১৯৯৬ সালের ক্যালেন্ডার দিয়েই চলে যাবে ২০২৪ সাল।
১৯৯৬-২০২৪ এই দুটি বছরের প্রথম দিনই শুরু হয়েছে সোমবার দিয়ে। বছর দুটিতে আছে লিপইয়ার বা অধিবর্ষ। আর সেকারণেই ১৯৯৬ সালের ক্যালেন্ডার চলতি বছরেও ব্যবহার করা যাবে।
আরও পড়ুন :: ছবি দেখে মিলিয়ে নিন আপনার ব্যক্তিত্ব
১৯৯৬ সালের সঙ্গে আরও একটি মিল রয়েছে চলতি বছরের। ১৯৯৬ সালে বসেছিল অলিম্পিকের আসর, এ বছর বসবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর। তবে দিন-তারিখ ভিন্ন হবে।
চলমান ২০০ বছরের একই ক্যালেন্ডার হুবহু মিলে যাওয়া ঘটনা ঘটছে/ঘটবে সাত বার। ১৯৪০, ১৯৬৮, ১৯৯৬, ২০২৪, ২০৫২, ২০৮০ ও ২১২০ সালে ঘটেছে এবং ঘটবে এই কাণ্ড।
সূত্র: এবিসি নিউজ



