আন্তর্জাতিক

কানাডায় শ্রমিক বহনকারী বিমান বিধ্বস্ত, নিহত ৬

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কানাডায় শ্রমিক বহনকারী বিমান বিধ্বস্ত, নিহত ৬ - West Bengal News 24

কানাডায় উত্তরাঞ্চলে শ্রমিক বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। বিমানটিতে শ্রমিকদের বহন করা হচ্ছিল। স্থানীয় সময় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, বিমানটি শ্রমিকদের নিয়ে একট খনির দিকে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই তা বিধ্বস্ত হয়। বিমানটিতে থাকা এক ব্যক্তি জীবিত আছেন। তবে তার অবস্থা ও পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। দেশটির সেনাবাহিনী ও ফেডারেল পুলিশ দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু করে।

যৌথ উদ্ধারকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে নর্থওয়েস্ট টেরিটরিজের ফোর্ট স্মিথ থেকে বিমানটি উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। এই স্থানটি আঞ্চলিক রাজধানী ইয়েলোনাইফ থেকে ৩২০ কিলোমিটার থেকে দূরে।

দুর্ঘটনার পর ফোর্ট স্মিথ থেকে সব ফ্লাইট বুধবার পর্যন্ত বাতিল করা হয়েছে। এ দুর্ঘটনা তদন্ত করছে কানাডা সরকার।

আরও পড়ুন ::

Back to top button