উঃ ২৪ পরগনা

‘ফ্রিজ’ ২ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট , ED’র দাপটে জুজু ‘বাঘ’ শাহজাহান

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘ফ্রিজ’ ২ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট , ED’র দাপটে জুজু ‘বাঘ’ শাহজাহান - West Bengal News 24

‘ফ্রিজ’ ২ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট , ED’র দাপটে জুজু ‘বাঘ’ শাহজাহান। ইডির দাবি, ২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত শাহজাহানের সঙ্গে কলকাতার চিংড়ি রপ্তানিকারক সংস্থাটির দু’ দফায় ১০৪ কোটি ও ৩৩ কোটি টাকার লেনদেন হয়েছে।

মোট লেনদেনের পরিমাণ ১৩৭ কোটি। এছাড়াও ২০২১ ও ২২ সালে আরও ৩১ কোটি ২০ লাখ টাকার লেনদেনের হদিশও মিলেছে।

অ্যাকাউন্ট ফ্রিজের পাশাপাশি অন্যান্য় ১৫টি অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্যও চেয়েছে তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, সন্দেশখালির ‘বেতাজ বাদশা’র ব্যক্তিগত অ্যাকাউন্টের পাশাপাশি একটি সংস্থার অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। জানা গিয়েছে, একটি অ্যাকাউন্টে ৩১ কোটি ২০ লক্ষ টাকা লেনদেনের হদিশ মিলেছিল। ব্যবসায়িক অ্যাকাউন্টেও বিপুল লেনদেনের হদিশ মিলেছে।

মঙ্গলবার শাহজাহানের এক সহযোগী মইদুল মোল্লাকে তলব করে ইডি আধিকারিকরা দু’জনকে মুখোমুখি জেরাও করেন। এর পর অ্যাকাউন্ট ফ্রিজ করা হল তাঁর।

শাহজাহানের সংস্থা ও তাঁর সহযোগী সংস্থাটির দুই চার্টার্ড অ‌্যাকাউন্ট‌্যান্টকে তলব করে জেরা করেছে ইডি। সোমবার ইডি শেখ শাহজাহানকে গ্রেপ্তারির পর নিজেদের হেফাজতে নেয়।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য