আইন-আদালতজাতীয়

“স্ত্রীর সাথে জোরপূর্বক যৌনতা ধর্ষণ নয়” – জানালো আদালত

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

“স্ত্রীর সাথে জোরপূর্বক যৌনতা ধর্ষণ নয়” – জানালো আদালত - West Bengal News 24

স্ত্রীর সঙ্গে অস্বাভাবিক শারীরিক সম্পর্ক ধর্ষণ নয়, এমনটাই পর্যবেক্ষণ মধ্য প্রদেশ হাইকোর্টের। এই প্রসঙ্গে মধ্যপ্রদেশ হাইকোর্টে এক মহিলা তার স্বামীর বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ আনেন। সেই মামলায় মহিলার অভিযোগ ছিল, স্বামী একাধিকবার তাঁকে বাধ্য করেছে অ্যানাল সেক্স করতে।

মধ্য প্রদেশ হাইকোর্টে বিচারপতি জিএস আলুওয়ালিয়ার সিঙ্গল বেঞ্চের তরফে বলা হয়, “আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে স্বামী যদি তাঁর আইনত বিবাহিত স্ত্রীর সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্ক স্থাপন করেন, তবে তা ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় অপরাধ হিসাবে গণ্য হবে না।” আদালতের তরফে বলা হয় যে যেহেতু অভিযোগকারিণীর বয়স ১৫ বছরের কম নয়, তাই অসম্মতিতে যৌন সম্পর্ক স্থাপন করলেও, তা ধর্ষণ হিসাবে গণ্য করা যায় না।

আদালতের রায়ে বলা হয়, “বৈবাহিক ধর্ষণ এখনও অবধি স্বীকৃত নয়। তাই ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করা হল। যেহেতু ওই মহিলা ওই ব্যক্তির সঙ্গে বিবাহিত, তাই জোর করে বা অস্বাভাবিক যৌন সম্পর্ক ধর্ষণ নয়।”

আরও পড়ুন ::

Back to top button