প্রযুক্তি

হোয়াটস অ্যাপে নীল বেগুনী গোলাকার চিহ্ন ? গোলাকৃতি এই চিহ্নের কাজ কি ?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

হোয়াটস অ্যাপে নীল বেগুনী গোলাকার চিহ্ন ? গোলাকৃতি এই চিহ্নের কাজ কি ? - West Bengal News 24

অনেকেই মনে করেন, খবরের কাগজ পড়ার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ হল সমাজমাধ্যমে এক বার চোখ বুলিয়ে নেওয়া। অভ্যাসবশত সেই কাজটি করতে গিয়েই এক দিন হঠাৎ খেয়াল হল হোয়াট্‌স অ্যাপের চ্যাট বাক্সতে নতুন একটি গোলাকার চিহ্নের আমদানি। নীলচে-বেগনি রঙের এই চিহ্নটির নাম ‘মেটাআই’। কিন্তু তার কাজ কী ?

সৌজন্যে এআই প্রযুক্তি। পছন্দসই সঙ্গী বা সঙ্গিনী হাজির করবে। ‘এআই’ প্রযুক্তির সাহায্যে সে একেবারে রক্ত-মাংসের মানুষের মতোই কথা বলবে।

আরও পড়ুন :: কেনাকাটার মাঝেই মিটিয়ে ফেলতে পারবেন যাবতীয় বিল – নয়া সিদ্ধান্ত ফ্লিপকার্টের

বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে, বাজারে ‘এআই’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার আমদানি হতেই মানুষের মাথার দাম কমছে। শুধু মাথা কেন? গোটা একটি মানুষের বিকল্প হয়ে উঠেছে এই ‘চ্যাটবট’ প্রযুক্তি।

‘গুগ্‌ল সার্চ’-এ গিয়ে খুঁজতে যতটা সময় ব্যয় হয়, তার চেয়ে অনেক কম সময়ে, নির্ভুল তথ্য ব্যবহারকারীর সামনে তুলে ধরবে এই ‘চ্যাটবট’। ‘এআই’ জেনারেটেড ছবি তৈরি করতেও সাহায্য করবে এই প্রযুক্তি।

‘চ্যাটজিপিটি’, ‘বিংএআই’ এবং ‘গুগ্‌ল বার্ড’-এর মতো মেটা সংস্থা ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াট্‌সঅ্যাপের হয়ে কাজ করবে মেটা এআই। অর্থাৎ স্মার্টফোন আরও ‘স্মার্ট’ হয়ে উঠবে।

আরও পড়ুন ::

Back to top button