জাতীয়

অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ভয়াবহ বন্যা, ৩৫ জনের মৃত্যু

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ভয়াবহ বন্যা, ৩৫ জনের মৃত্যু - West Bengal News 24

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। ইতিমধ্যেই বৃষ্টিজনিত দুর্ঘটনায় ৩৫ জনের প্রাণহানি হয়েছে। ৪৭ হাজার মানুষকে ত্রাণশিবিরে সরিয়ে নেওয়া হয়েছে। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় এই দুই রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

অন্ধ্রপ্রদেশে ১৯ জন এবং তেলেঙ্গানায় ১৬ জন বন্যায় মারা গিয়েছেন। তেলেঙ্গানার ১০ টি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দুই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার আবেদন জানিয়েছেন।

এনডিআরএফ এবং এসডিআরএফের দলগুলি উদ্ধার কাজে ব্যস্ত। সাড়ে তিন লক্ষ মানুষকে খাবার বিতরণ করা হয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই বন্যায় ৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে ২ হাজার কোটি টাকা অনুদানের আবেদন করা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button