কলকাতাটলিউড

শ্যামবাজারে ঋতুপর্ণা সেনগুপ্তকে গো-ব্যাক স্লোগান প্রতিবাদীদের, ফিরে গেলেন অভিনেত্রী

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Rituparna Sengupta : শ্যামবাজারে ঋতুপর্ণা সেনগুপ্তকে গো-ব্যাক স্লোগান প্রতিবাদীদের, ফিরে গেলেন অভিনেত্রী - West Bengal News 24

শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে মেয়েদের রাত দখলের রাতে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু পরিস্থিতি খুব শীঘ্রই উত্তপ্ত হয়ে ওঠে। তাঁকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন।

অভিনেত্রীর দাবি, তাঁর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে এবং তাকে হেনস্তা করা হয়েছে। জি কর কাণ্ডের প্রতিবাদে তিনি যে আন্দোলনে অংশ নিচ্ছিলেন, সেখানে এমন ঘটনা ঘটতে বাধ্য হয়ে তিনি বেশ আহত।

বুধবার রাতে শ্যামবাজারে ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখামাত্রই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাঁর গাড়িতে ব্যাপক হামলা চালানো হয়। কোনওক্রমে গাড়িতে উঠে তিনি সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসেন।

আরও পড়ুন ::

Back to top button