আরএসএসের ১০০ বছর পূর্তি , মোহন ভাগবতের বক্তব্য শেয়ার করলেন প্রধানমন্ত্রী
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১০০ বছরে পা দেওয়াকে ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরএসএস স্বেচ্ছাসেবকদের শুভেচ্ছাও জানালেন তিনি। ১০০ বছরে পা দেওয়ার দিন আরএসএস-র প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১৯২৫ সালে পথচলা শুরু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। নরেন্দ্র মোদীও একসময় আরএসএস প্রচারক ছিলেন। সেখান থেকে বিজেপিতে আসেন তিনি। বলা হয়, গত কয়েক দশকে বিজেপির সংগঠন বৃদ্ধিতে অবদান রয়েছে আরএসএসের স্বেচ্ছাসেবকদের। বিজেপির জাতীয় ও রাজ্য স্তরে সাধারণ সম্পাদক (সংগঠন) পদে সাধারণত থাকেন আরএসএস কর্মী।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ইউটিউব লিঙ্ক শেয়ার করেন। বিজয়া দশমীতে আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্যের লিঙ্ক শেয়ার করেছেন তিনি। পোস্টে আরএসএসের ১০০ বছরে পদার্পণ নিয়ে মোদী লেখেন, “দেশের সেবায় নিয়োজিত আরএসএস ১০০ বছরের পা দিচ্ছে।
এই ঐতিহাসিক ক্ষণে সব স্বেচ্ছাসেবককে শুভেচ্ছা জানাই। মা ভারতীর জন্য এই সংকল্প ও সমর্পণ দেশের প্রত্যেক প্রজন্মকে উজ্জীবিত করবে। একইসঙ্গে বিকশিত ভারতের স্বপ্ন পূরণে শক্তি জোগাবে।



