জাতীয়

দ্রুত হবে সরকার গঠন – জম্বু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের ইতি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

দ্রুত হবে সরকার গঠন – জম্বু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের ইতি - West Bengal News 24

এবারের জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট। জম্মু-কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন ওমর আবদুল্লা।

কারণ, প্রত্যাহার হল রাষ্ট্রপতির শাসন। দীর্ঘ ১০ বছর পর জম্মু-কাশ্মীরে এবার বিধানসভা নির্বাচন হয়েছিল। নির্বাচনের ফল প্রকাশের পরই কেন্দ্রের তরফে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করা হল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গেজেট নির্দেশিকা জারি করে জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতির শাসন শেষ করার ঘোষণা করা হয়েছে। অবিলম্বেই এই শাসন শেষ হবে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষর করা গেজেট নির্দেশিকায় বলা হয়েছে, মুখ্যমন্ত্রী নিয়োগের আগে রাষ্ট্রপতির শাসনের ইতি করা হচ্ছে। নতুন সরকার গঠনের পথে আরও এক ধাপ এগোল জম্মু-কাশ্মীর। অবশেষে প্রত্যাহার হল রাষ্ট্রপতির শাসন।

আরও পড়ুন ::

Back to top button