ওপার বাংলাদঃ ২৪ পরগনা

মাছ শিকারের লোভ ! আন্তর্জাতিক জলসীমা পার করায় বাংলাদেশি নৌ-সেনার হাতে আটক কাকদ্বীপের ২ মৎস্যজীবী ট্রলার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

মাছ শিকারের লোভ ! আন্তর্জাতিক জলসীমা পার করায় বাংলাদেশি নৌ-সেনার হাতে আটক কাকদ্বীপের ২ মৎস্যজীবী ট্রলার - West Bengal News 24

মাছ শিকারের লোভ ! আন্তর্জাতিক জলসীমা পার করায় বাংলাদেশি নৌ-সেনার হাতে আটক কাকদ্বীপের ২ মৎস্যজীবী ট্রলার। জানা গিয়েছে, গত ১১ তারিখ সকালে এফবি বাসন্তী এবং এফবি জয় জগন্নাথ নামক দুটি ট্রলার ৩১ জন মৎস্যজীবীকে নিয়ে নামখানা ঘাট থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। অভিযোগ, গত ১৪ তারিখ ইলিশ ধরতে ধরতে আচমকা গভীর সমুদ্রে ভারতীয় জল সীমানা পার করে বাংলাদেশের জল সীমানায় ঢুকে পড়ে ট্রলার দু’টি।

সকল মৎস্যজীবীদের বাংলাদেশের পটুয়াখালী মৎস্য বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে ওই সকল মৎস্যজীবীদের কলাপাড়া থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বলে জানা গিয়েছে। বুধবার সন্ধে নাগাদ ঘটনার খবর পৌঁছনোর পর থেকে উদ্বিগ্ন মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা।

এই সময় বাংলাদেশের জল সীমানায় গভীর সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। অভিযোগ, তবে ট্রলার দু’টি ভারতীয় উপকূল রক্ষীর নজর এড়িয়ে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমানা পার করে বাংলাদেশে ঢুকে পড়েছিল বলে জানিয়েছেন কাকদ্বীপ মৎস্যজীবী সংগঠনের কর্তারা।

আরও পড়ুন ::

Back to top button