জাতীয়

সেনা প্রত্যাহার হলে আরো মজবুত হবে ভারত-চীন সম্পর্ক, অনুমান বিদেশ মন্ত্রীর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

সেনা প্রত্যাহার হলে আরো মজবুত হবে ভারত-চীন সম্পর্ক, অনুমান বিদেশ মন্ত্রীর - West Bengal News 24

বহুদিন ধরে দুই দেশের সম্পর্ক খুবই খারাপ। তবে সেনা প্রত্যাহার হলে সম্পর্ক আরো মজবুত হবে মনে করেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। ভারত-চিনের মধ্যে অন্যান্য সমস্যা মিটে যাওয়ার পথ খুলে যেতে পারে বলেই আশাবাদী জয়শংকর। আগামী দিনে দুই দেশের বিদেশমন্ত্রীদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে বলেও আশা রাখেন তিনি।

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, “ভারত-চিন সম্পর্কে অবশ্যই খানিকটা উন্নতি হয়েছে। সেনা সরানোর আগে দুই দেশের জওয়ানরা একে অপরের খুব কাছাকাছি থাকত তার ফলে অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। তবে এখন সেনা প্রত্যাহার করায় সেই সম্ভাবনা আর থাকবে না।”

২০২০ সালের গালওয়ান সংঘর্ষের সাড়ে চার বছর পর ফের স্বাভাবিক হয় ভারত-চিন সীমান্তের পরিস্থিতি। দীপাবলির শুভ দিনে সামরিক তৎপরতা কমায় দুই দেশ। সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করে শুরু হয় স্বাভাবিক নজরদারি। সেদিন সীমান্তে মিষ্টিও আদানপ্রদান করে দুই দেশের সেনা। তবে জানা গিয়েছে, সীমান্তে নজরদারি নিয়ে নিয়মিত আলোচনায় বসবে দুই দেশ। কীভাবে কোন এলাকায় নজরদারি চলবে সেই নীল নকশাও তৈরি করছেন গ্রাউন্ড কমান্ডাররা।

আরও পড়ুন ::

Back to top button