জাতীয়

মাত্রাতিরিক্ত দূষণ! জেরবার দিল্লিবাসী – নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন বাজি পুড়ল? দিল্লি পুলিশকে নোটিশ শীর্ষ আদালতের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

মাত্রাতিরিক্ত দূষণ! জেরবার দিল্লিবাসী – নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন বাজি পুড়ল? দিল্লি পুলিশকে নোটিশ শীর্ষ আদালতের - West Bengal News 24

দিল্লিতে বায়ুদূষণ ঠেকাতে বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছিল আপ সরকার। কিন্তু তা সত্ত্বেও নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই যথেষ্ট বাজি পুড়িয়েছে সাধারণ মানুষ। এই ইস্যুতে এবার দিল্লি সরকার ও পুলিশ কমিশনারের কাছে এক সপ্তাহের মধ্যে জবাব চাইল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট সেই কারণে আপ সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশকে নোটিস পাঠিয়ে তাড়াতাড়ি এই নির্দেশ উপেক্ষা করার জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। পুলিশের শীর্ষ আধিকারিকদের ভর্ৎসনা করে সোমবার শীর্ষ আদালত বলে, বাজি নিষিদ্ধ করার ঘোষণা শুধু খাতায়কলমেই রয়েছে। ফি বছর এই একই কথা ঘোষণা করা হয়। কিন্তু, নিয়মমাফিক তা উপেক্ষাও করা হয়। যার ফলে রাজধানী এবং লাগোয়া এলাকা বিষ-ধোঁয়াশায় ঢেকে যায়।

সবচেয়ে খারাপ অবস্থা নয়ডা, গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রামের মতো জায়গাগুলিতে। আনন্দ বিহার, অশোক বিহার, বাওয়ানা মতো একাধিক জায়গায় দূষণের মাত্রা ৪০০ ছাড়িয়ে যায়। বুরারিতে দূষণের মাত্রা ছিল ৩৭৮, চাঁদনিচকে ৩১৩, মথুরা রোডে ৩৬৫। মাত্রা ছাড়া এই দূষণের কারণ হিসেবে আতসবাজিকেই দায়ি করছেন দিল্লিবাসী।

সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং অগাস্টিন জর্জ ম্যাসি দিল্লির বায়ুদূষণ সংক্রান্ত মামলা চলাকালীন এদিন আরও জানতে চান, এ বছর বাজি নিষিদ্ধ করার নির্দেশ কার্যকর করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল ? একইসঙ্গে আগামী বছর দীপাবলিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রয়োগ করতে প্রশাসন কী পরিকল্পনা করেছে তাও জানতে চাওয়া হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য