বদলে গেল রেশন কার্ডে বরাদ্দ শস্যের নিয়ম, ১ নভেম্বর থেকেই এই নতুন নিয়ম কার্যকর
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বদলে গেল রেশন কার্ডে বরাদ্দ শস্যের নিয়ম। রেশনে প্রাপ্ত চাল ও গমের পরিমাণে বদল এল। ১ নভেম্বর থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রেশন কার্ডে বরাদ্দ চাল ও গমের পরিমাণে বদল আনা হচ্ছে। এবার থেকে রেশনে কম চাল পাওয়া যাবে। বরাদ্দ বাড়ছে গমের। ১ নভেম্বর থেকেই সমস্ত রেশন দোকানে এই নিয়ম চালু করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, এক মাস আগেই কেন্দ্রের তরফে ৯ রাজ্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে চাল ও গমের বরাদ্দে বদল আনা হয়। পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, গুজরাট, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে চালের পাশাপাশি গম দেওয়ারও ঘোষণা করা হয়। প্রসঙ্গত, এক মাস আগেই কেন্দ্রের তরফে ৯ রাজ্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে চাল ও গমের বরাদ্দে বদল আনা হয়।
পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, গুজরাট, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে চালের পাশাপাশি গম দেওয়ারও ঘোষণা করা হয়। আগে রেশন কার্ডে তিন কেজি চাল পাওয়া যেত। গম পাওয়া যেত দুই কেজি। তবে এই মাস থেকেই তিন কেজির বদলে রেশনে আড়াই কেজি চাল পাওয়া যাবে। বরং বরাদ্দ বেড়েছে গমের। এবার থেকে দুই কেজির বদলে আড়াই কেজি গম পাওয়া যাবে। রেশনে চাল ও গমের পরিমাণ সমান করতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।



