হাওড়া

উদ্যোগী রেল, উপকৃত হতে চলেছে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের পাশাপাশি বাঁকুড়ার জেলার মানুষ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

উদ্যোগী রেল, উপকৃত হতে চলেছে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের পাশাপাশি বাঁকুড়ার জেলার মানুষ - West Bengal News 24

বাঁকুড়া-মসাগ্রামের যোগ তৈরি হয়েছে আগেই। চলছে লোকাল। এবার সেই লাইনের সঙ্গে জুড়ে যাচ্ছে হাওড়া-কর্ড লাইন। ১৪ তারিখের পাশাপাশি ১৭ তারিখেও চলবে কাজ। আর সেই কাজের জন্য একগুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানানো হয়েছে রেলের তরফে। উপকৃত হতে চলেছে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের পাশাপাশি বাঁকুড়ার জেলার মানুষ।

১৪ থেকে ১৭ তারিখ পর্যন্ত বাতিল খাতায় থাকছে ২২৩২১ আপ হাওড়া-সিউরি হুল এক্সপ্রেস। ১৪ থেকে ১৬ তারিখ পর্যন্ত বাতিল থাকছে ১২৩৮৩ আপ শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস। ১৪ থেকে ১৭ তারিখ পর্যন্ত বাতিল থাকছে ১৩১৭১ আপ শিয়ালদহ-সিউরি মেমু এক্সপ্রেস। একই সময়ে বাতিল থাকছে ১৩০১৭ আপ হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস।

আরও পড়ুন ::

Back to top button