জাতীয়

মাত্র ১০ টাকার টিকিটে বন্ধে ভারতে ভ্রমণের সুযোগ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

মাত্র ১০ টাকার টিকিটে বন্ধে ভারতে ভ্রমণের সুযোগ - West Bengal News 24

বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় ট্রেন বন্দে ভারত। বাংলাতেও বেশ কয়েকটি রুটে বন্দে ভারত চলছে। অনেকে ইতিমধ্যেই বন্দে ভারতে চড়েছেন। কেউ কেউ আবার বন্দে ভারত চড়ার প্ল্যানিং করছেন। আপনিও যদি এই দলে পড়েন, তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর।

ভারতীয় রেলের তরফেই জানানো হয়েছে, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ন্যূনতম ভাড়া ৩০ টাকা ধার্য করা হচ্ছে। অর্থাৎ আপনি ৩০ টাকা দিয়েই বন্দে ভারত ট্রেন চড়তে পারবেন। এছাড়া মাসিক টিকিটের অফারও আনা হয়েছে, যেখানে যাত্রীরা এক টিকিটে ২০ বার যাত্রা করতে পারবেন।

সম্প্রতিই ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, কেরলের জন্য ১০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হবে। ডিসেম্বরে বা নতুন বছর থেকেই এই ট্রেন চালু হবে। এছাড়াও আগামী বছর থেকে চালু হতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেনও, যেখানে যাত্রীরা রাতে দূরপাল্লার যাত্রা করতে পারবেন আরামদায়ক সিটে শুয়ে। পাবেন আধুনিক সমস্ত পরিষেবাও।

আরও পড়ুন ::

Back to top button