প্রযুক্তি

২০২৫ অর্থবর্ষে প্রথম সাত মাসেই ১০ বিলিয়ন ডলারের উৎপাদন – ভারতে ছুটছে আইফোনের বাণিজ্যিক রথের চাকা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

২০২৫ অর্থবর্ষে প্রথম সাত মাসেই ১০ বিলিয়ন ডলারের উৎপাদন – ভারতে ছুটছে আইফোনের বাণিজ্যিক রথের চাকা - West Bengal News 24

হু হু করে ছুটে চলেছে ভারতে ‘অ্যাপেল’ এর রথের চাকা। ২০২৫ অর্থবর্ষে প্রথম সাত মাসেই ১০ বিলিয়ন ডলারের আইফোন উৎপাদন করেছে সংস্থা। যার মধ্যে ৭ বিলিয়ন ডলারের আইফোন কেবল রপ্তানিই হয়েছে। ভারতে অ্যাপলের অপারেটিং আয় ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা ২০২৪ অর্থবর্ষে ৬৬,৭০০ কোটি টাকা ছিল। গত অর্থবর্ষে ২,৭৪৬ কোটি টাকা লাভ হয়েছিল। অ্যাপলের সিইও টিম কুক এই বিষয়ে বলেন, “আমরা ভারতে যে উৎসাহ দেখে অভিভূত। আমরা এবারে রেকর্ড অ্যায় করেছি। অ্যাপলের জন্য এটি অসাধারণ বছর ছিল।”

২০২৪ অর্থবর্ষে এই সংস্থা ভারতে ১৪ বিলিয়ন ডলারের আইফোন নির্মাণ এবং অ্যাসেম্বল করেছিল। যার মধ্যে ১০ বিলিয়ন ডলার মূল্যের আইফোন রপ্তানি করেছিল। ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই টেক সংস্থা ২০২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে ভারত থেকে ৬০হাজার কোটি টাকার আইফোন রপ্তানি করেছে। এপ্রিল-অক্টোবরে প্রতি মাসে প্রায় ৮,৪৫০ কোটি টাকার আইফোন রপ্তানি করেছে। অশ্বিনী বৈষ্ণব জানান, অ্যাপল গত চার বছরে ১,৭৫,০০০ নতুন চাকরি তৈরি করেছে যার মধ্যে ৭২ শতাংশের বেশি মহিলা।

তিনি লেখেন, “অ্যাপল ১০ বিলিয়ন ডলার মূল্যের আইফোন উৎপাদন করেছে এবং ৭ বিলিয়ন ডলারের আইফোন রপ্তানি করেছে। ৭ মাসে ভারত থেকে মোট স্মার্টফোন রপ্তানি হয়েছে ১০.৬ বিলিয়ন ডলারের বেশি।” নিজের এক্স মাধ্যমে ভারতের ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এটি স্মার্টফোন পিএলআই স্কিমের জন্য আরেকটি মাইলফলক। এই ব্যপক উৎপাদনের পিছনে রয়েছে সরকারের প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ (পিএলআই) প্রকল্প বলেই জানিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য