কলকাতা

চামড়া কারখানায় ভয়াবহ আগুন, তীব্র আতঙ্ক পার্কসার্কাস স্টেশন সংলগ্ন এলাকায়

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

চামড়া কারখানায় ভয়াবহ আগুন, তীব্র আতঙ্ক পার্কসার্কাস স্টেশন সংলগ্ন এলাকায় - West Bengal News 24

পার্কসার্কাস স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। চামড়া কারখানায় আগুন , ঘটনাস্থলে দমকলের ১৪ টি ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই বেশি যে , নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয় দমকল কর্মীদের। তবে ঘিঞ্জি এলাকা থাকায় মূল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি দমকল , দূর থেকেই শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ।

সূত্রের খবর , বিকেল ৩ টে নাগাদ হঠাৎই ওই কারখানা থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। সাড়ে ৩টে নাগাদ খবর দেওয়া হয় দমকলকে।

কারখানার পাশেই রয়েছে পার্ক সার্কাস স্টেশনের অফিস। কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখে প্ল্যাটফর্ম, ওভারব্রিজে ভিড় জমান ট্রেনযাত্রীরা। পরে রেলvপুলিশ এসে যাত্রীদের সরিয়ে দেয়। তবে কিভাবে আগুন লাগল সেই বিষয়ে স্পষ্ট নয়।

আরও পড়ুন ::

Back to top button