রাজনীতিরাজ্য

২৬ শে’র আগে বাংলায় ‘ভূতুড়ে’ ভোটার ঢোকানোর ছক বিজেপির! আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

২৬ শে’র আগে বাংলায় ‘ভূতুড়ে’ ভোটার ঢোকানোর ছক বিজেপির! আশঙ্কা মুখ্যমন্ত্রীর - West Bengal News 24

দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্রের ধাঁচে ছাব্বিশের ভোটের আগে বাংলাতেও ভুয়ো ভোটার ঢোকানোর ছক কষছে বিজেপি! বাজেট ভাষণ শেষে বুধবার মুখ্যমন্ত্রী বলেন, “একটি ভুতুড়ে রাজনৈতিক দলের কাজ হল ভোটার তালিকায় ভুয়ো নাম তোলা। মহারাষ্ট্রে হঠাৎ ভোট বাড়ল কী করে ? দিল্লিতে কী হয়েছিল। সব সামনে আসবে একদিন।” হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লি। লোকসভার পর এই ৩ রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি।

২০২৬ এর ভোটে বাংলাতেও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে এবার আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার আশঙ্কা, “পশ্চিমবঙ্গেও বাইরের লোক এসে বসে আছে। সব বিধানসভা কেন্দ্রে ২০ হাজার করে তারা ভোট বাড়ানোর প্ল্যানে আছে। আমাদের কাছে সব খবর আছে। কিন্তু মনে রাখবেন, এটা বাংলা। কোনও প্ল্যান এখানে কাজ করবে না। সব আমরা ভেস্তে দেব।”

বিরোধীদের অভিযোগ, তিন রাজ্যেই সুপরিকল্পিতভাবে ভূতুড়ে ভোটার ঢুকিয়ে নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে। বিজেপির পাশাপাশি নির্বাচন কমিশনকেও নিশানা করেছে বিরোধী শিবির। বস্তুত ভূতুড়ে ভোটার নিয়ে অভিযোগ বেশ গুরুতর। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছে বিরোধী শিবির। কিন্তু তাতে বিশেষ সুবিধা হয়নি। সতর্ক না হলে যে সমস্যায় পড়তে হতে পারে, সেটা ভালোই জানেন মুখ্যমন্ত্রী। তাই আগেভাগেই সতর্ক তিনি।

আরও পড়ুন ::

Back to top button