জাতীয়বলিউড

‘বিজেপির ঋণ মকুব’ মন্তব্যে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা প্রীতির ?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘বিজেপির ঋণ মকুব’ মন্তব্যে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা প্রীতির ? - West Bengal News 24

‘প্রীতি নাকি তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট বিজেপির হাতে সঁপে দিয়েছেন।’ যার জেরে কেরল কংগ্রেস ও প্রীতি জিন্টা (Preity Zinta) সম্মুখ সমরে। কেরল কংগ্রসের তরফে অভিযোগ তোলা হয়েছিল, ‘প্রীতি জিন্টার ১৮ কোটি টাকার ঋণ মকুব করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি।’ প্রীতি জিন্টা বনাম কংগ্রেস তরজা নিয়ে দিন কয়েক ধরেই সোশালপাড়া সরগরম।

নিজের এক্স হ্যান্ডলে এই দাবি উড়িয়ে প্রীতি লিখেছেন, ‘আমি আমার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট নিজেই নিয়ন্ত্রণ করি। আপনাদের লজ্জা হওয়া উচিত এমন ‘ফেক নিউজ’ ছড়াচ্ছেন! আমাকে কোনও ঋণ কেউ মকুব করে দেয়নি। আমি তো বিস্মিত যে একটি রাজনৈতিক দল ও তাদের প্রতিনিধিরা এমন ভুয়ো খবর ছড়াচ্ছে ও গসিপে উসকানি দিচ্ছে।

ক্লিক বেইট ছড়াচ্ছে আমার নাম-ছবি ব্যবহার করে!’ দশ বছর আগে শোধ করে দেওয়া সেই ঋণ নিয়েই তাঁকে কংগ্রেস খোঁচা দিচ্ছে এবং মিথ্যে খবর রটাচ্ছে বলে তোপ দেগেছেন প্রীতি। এবার সেই কাণ্ডের জেরেই কি এবার প্রীতি জিন্টা রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন? নেটপাড়ায় অভিনেত্রীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়েছিল জনৈক অনুরাগী। সেই জবাবেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন প্রীতি।

প্রীতি পরিষ্কার করে দিয়েছেন, তিনি ঋণ নিয়েছিলেন ওই ব্যাঙ্ক থেকে। কিন্তু তা শোধও করে দিয়েছেন সময়মতো। দশ বছর আগে শোধ করে দেওয়া সেই ঋণ নিয়েই তাঁকে কংগ্রেস খোঁচা দিচ্ছে এবং মিথ্যে খবর রটাচ্ছে বলে তোপ দেগেছেন প্রীতি। বলিউডের নায়িকার বিরুদ্ধে হাত শিবিরের অভিযোগ, তিনি নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টটি বিজেপিকে ব্যবহার করতে দেন। আর বিনিময়ে পদ্ম শিবির তাঁর ১৮ কোটি টাকা ঋণ মকুব করিয়ে দেয়। এমন অভিযোগে প্রচণ্ড ক্ষিপ্ত প্রীতি জিন্টা।

আরও পড়ুন ::

Back to top button