আন্তর্জাতিক

ভারত সহ অন্যান্য দেশের প্রতি নমনীয় আমেরিকা, ট্রাম্পের ১২৫% শুল্ক সিদ্ধান্তে কপাল পুড়ল চিনের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ভারত সহ অন্যান্য দেশের প্রতি নমনীয় আমেরিকা, ট্রাম্পের ১২৫% শুল্ক সিদ্ধান্তে কপাল পুড়ল চিনের - West Bengal News 24

শুল্কের খাঁড়া নামার আগেই স্বস্তি দিলেন খোদ ট্রাম্প। সব দেশ যেন হাঁফ ছেড়ে বাঁচল। প্রসঙ্গত , বিভিন্ন দেশের ঘাড়ে বিভিন্ন হারে শুল্ক চাপিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই হারে শুল্ক দিয়েই পণ্য রফতানি করতে হবে আমেরিকায়।

তবে চিন এই সুবিধা পাবে না। বরং তাদের উপরে শুল্কের বোঝা আরও বাড়িয়ে ১২৫ শতাংশ করা হল। অবিলম্বেই তা কার্যকর হচ্ছে। সমস্ত দেশের জন্য ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত রাখা হচ্ছে। এই সময়ে রেসিপ্রোকাল ট্যারিফ বা শুল্ক কমিয়ে ১০ শতাংশ রাখা হচ্ছে সকলের জন্য , এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস। নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, “আশা করি ভবিষ্যতে কোনও এক জায়গায় গিয়ে চিন বুঝতে পারবে যে আমেরিকা ও অন্যান্য দেশকে শোষণ করা গ্রহণযোগ্য নয়।”

প্রসঙ্গত , আমেরিকা শুল্কের ঘোষণা করতেই ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিল চিন। আমেরিকা যখন ৩৪ শতাংশ শুল্কের ঘোষণা করে তখন পাল্টা চিনও পাল্টা শুল্ক বাড়ায়। চিন আমেরিকার উপরে শুল্ক বাড়িয়ে ৮৪ শতাংশ করে। চুপ থাকেননি ট্রাম্প। চিনের উপরে শুল্ক বাড়িয়ে ১০৪ শতাংশ করে দেন তিনি। ভারতের উপরে ২৬ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেছেন ট্রাম্প। তবে দ্বিপাক্ষিক কোনও বাণিজ্যিক চুক্তি হলে, এই শুল্কে ছাড় পাওয়া যেতে পারে বলেই অনুমান কূটনীতিকদের।

ট্রাম্পের দাবি, শুল্ক ঘোষণার পর ৭৫টিরও বেশি দেশ আমেরিকার সঙ্গে দর কষাকষি, চুক্তি করতে চেয়েছে। আপাতত ৯০ দিনের ছাড় দিচ্ছেন তিনি চিন বাদে বাকি সব দেশকে। উল্লেখ্য , বুধবার, ৯ এপ্রিল থেকেই কার্যকর হওয়ার কথা ছিল মার্কিন ট্যারিফের।

আরও পড়ুন ::

Back to top button