রাজ্য

পরিবেশ রক্ষায় নজির গড়ল কলকাতা, কেন্দ্রীয় স্বীকৃতিতে আনন্দিত মুখ্যমন্ত্রী

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mamata Banerjee : পরিবেশ রক্ষায় নজির গড়ল কলকাতা, কেন্দ্রীয় স্বীকৃতিতে আনন্দিত মুখ্যমন্ত্রী - West Bengal News 24

তিলোত্তমা শহরে কমছে বায়ুদূষণ, বাড়ছে সবুজের বিস্তার। এবার পরিবেশ রক্ষায় কলকাতার সাফল্যে কেন্দ্রের পক্ষ থেকে মিলল স্বীকৃতি। এই কৃতিত্বে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি X হ্যান্ডেলে কলকাতাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

X হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “কলকাতা আবার পথ দেখাল! কেন্দ্র পরিবেশ সুরক্ষার নিরিখে তিনটি শহরকে স্বীকৃতি দিয়েছে। তার মধ্যে কলকাতাও রয়েছে। পরিচ্ছন্ন এবং সবুজে ভরা কলকাতা গড়ে তোলায় পাশে থাকার জন্য কলকাতাবাসীকে ধন্যবাদ।”

Mamata Banerjee : পরিবেশ রক্ষায় নজির গড়ল কলকাতা, কেন্দ্রীয় স্বীকৃতিতে আনন্দিত মুখ্যমন্ত্রী - West Bengal News 24উল্লেখ্য, শহর জুড়ে বাড়ছে নাগরিকীকরণ। একের পর এক গাছ কাটা পড়ছে। সরু রাস্তাগুলোর মাঝখানে গজিয়ে উঠছে একের পর এক কংক্রিটের ভবন। সেই সঙ্গে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় শহরের বায়ুদূষণ দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। দিল্লির মতো শহরগুলোতে অবস্থা আরও জটিল, বিশেষ করে শীতকাল ও দীপাবলির সময়। সে তুলনায় কলকাতার চিত্র অনেকটাই স্বস্তিদায়ক। এখানে বাতাসে ‘পার্টিকুলেট ম্যাটার’ প্রায় অনুপস্থিত। ফলে বায়ুদূষণের মাত্রা কম।

জেনে রাখা ভালো, ‘পার্টিকুলেট ম্যাটার’ বলতে বোঝানো হয়—বাতাসে থাকা অতি ক্ষুদ্র কঠিন কণা এবং তরলের মিশ্রণ, যা দূষণের অন্যতম কারণ। এই কারণেই, তুলনামূলকভাবে দূষণমুক্ত কলকাতাকে বিশেষ স্বীকৃতি দিয়েছে কেন্দ্র। আর সেই আনন্দেই শহরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য