কলকাতা

চিড়িয়াখানায় আসছে নতুন অতিথি, চেন্নাই থেকে সবুজ অ্যানাকোন্ডা পৌঁছবে কলকাতায়

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

চিড়িয়াখানায় আসছে নতুন অতিথি, চেন্নাই থেকে সবুজ অ্যানাকোন্ডা পৌঁছবে কলকাতায় - West Bengal News 24

দীর্ঘ সময় ধরে চেষ্টার পর অবশেষে সবুজ অ্যানাকোন্ডা আনার উদ্যোগ সফল হতে চলেছে। আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ বহুদিন ধরে এই বিরল সাপটি আনার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, এমনকি বিদেশেও অনুসন্ধান চালানো হয়েছিল। শেষমেশ, চেন্নাইয়ের মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকেই এই সবুজ দৈত্যাকার সাপের খোঁজ মেলে।

এর আগে মাদ্রাজ থেকেই হলুদ অ্যানাকোন্ডা পাঠানো হয়েছিল কলকাতায়। গত মাসে আলিপুর চিড়িয়াখানার একটি প্রতিনিধি দল চেন্নাই সফরে গিয়েছিল। সেখানকার ‘মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কে একজোড়া সবুজ অ্যানাকোন্ডা’ বেছে নেয় ওই দল। মাদ্রাজ কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তাও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন শুধুমাত্র “কেন্দ্রীয় জু অথরিটির অনুমতির” অপেক্ষা। অনুমতি পেলে সবুজ অ্যানাকোন্ডা খুব শিগগিরই আলিপুর চিড়িয়াখানায় চলে আসবে।

গভীর আমাজন জঙ্গলের ভয়ংকর বাসিন্দা এই অ্যানাকোন্ডা। টলিউড থেকে হলিউড, বহু ছবিতে দেখা গিয়েছে এই বিশালাকার সাপকে। ২০১৯ সালে আলিপুর চিড়িয়াখানায় প্রথম আনা হয়েছিল হলুদ অ্যানাকোন্ডা, যেটি দর্শকদের মধ্যে তুমুল কৌতূহল তৈরি করেছিল। সবুজ অ্যানাকোন্ডা আকারে আরও বড়— দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট পর্যন্ত এবং ওজন প্রায় ২৫০ কেজি হতে পারে। দীর্ঘ তিন বছর ধরে আলিপুর কর্তৃপক্ষ এই প্রাণীটিকে আনার জন্য চেষ্টা চালিয়ে এসেছে। চিড়িয়াখানার মধ্যে ইতিমধ্যেই তাদের থাকার জায়গা তৈরি করে রাখা হয়েছে।

সূত্র অনুযায়ী, ‘মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক একজোড়া সবুজ অ্যানাকোন্ডা পাঠাতে রাজি হয়েছে’ এবং সবরকম আলোচনা ইতিমধ্যে সম্পন্ন। এখন কেবল প্রয়োজন ‘কেন্দ্রীয় জু অথরিটির ছাড়পত্র’।

উল্লেখ্য, দেশের মধ্যে সবুজ অ্যানাকোন্ডা একমাত্র পাওয়া যায় মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কে। এর আগেও আলিপুর চিড়িয়াখানা সবুজ অ্যানাকোন্ডার জন্য অনুরোধ করেছিল, তবে তখন তাদের অনুরোধ ফিরিয়ে দেওয়া হয়েছিল। এরপর রাজ্য জু অথরিটি ‘ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জু অ্যান্ড অ্যাকোয়ারিয়াম (ডব্লুএজেডএ)’-এর দ্বারস্থ হয়, সেখান থেকেও সম্মতি মেলেনি। পুনরায় মাদ্রাজের কাছে আবেদন জানানো হলে, এবার সাড়া মিলেছে। জানা যাচ্ছে, ‘দুটি সবুজ অ্যানাকোন্ডার শাবক’ পাঠাতে রাজি হয়েছে তারা। বিনিময়ে, তারা আলিপুর চিড়িয়াখানার কাছে ‘শাঁখামুটি বা ইগুয়ানা সাপ’ চেয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য