জাতীয়

ইজরায়েল থেকে কড়া বার্তা: অপারেশন সিঁদুর চলছেই, হাফিজ-সহ ৩ জঙ্গির প্রত্যার্পণ দাবি ভারতের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Operation Sindoor : ইজরায়েল থেকে কড়া বার্তা: অপারেশন সিঁদুর চলছেই, হাফিজ-সহ ৩ জঙ্গির প্রত্যার্পণ দাবি ভারতের - West Bengal News 24

সীমান্তে টানটান উত্তেজনা। নিয়ন্ত্রণ রেখায় সাজানো রয়েছে ভারী অস্ত্র। আকাশে প্রস্তুত রয়েছে ‘আকাশতির’ সিস্টেম। প্রতিবেশী রাষ্ট্র কোনও রকম উসকানি দিলেই নতুন নিয়ম অনুযায়ী জবাব দেবে ভারতীয় সেনা। এমন পরিস্থিতিতে ভারতের তরফে জোরালো বার্তা— “অপারেশন সিঁদুর” এখনো শেষ হয়নি। পাকিস্তানকে তিন কুখ্যাত জঙ্গিকে ভারতের হাতে তুলে দিতেই হবে।

সোমবার ইজরায়েলে ভারতের রাষ্ট্রদূত জে পি সিং সাফ ভাষায় জানিয়ে দেন যে, ভারত তার প্রত্যাঘাত অব্যাহত রাখবে। সন্ত্রাসের মদতদাতারা কোনওভাবেই রেহাই পাবে না। তাঁর বক্তব্য ছিল, “অপারেশন সিঁদুর এখনও সম্পূর্ণ হয়নি। হাফিজ সইদ, জাকিউর রহমান লখভি এবং সাজিদ মিরের মতো কুখ্যাত জঙ্গিদের ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে।”

এক ইজরায়েলি ইলেকট্রনিক মিডিয়ায় সাক্ষাৎকারে সিং আরও বলেন, “পহেলগাঁওয়ে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করেছে জঙ্গিরা। এরপর ভারত জেহাদি ঘাঁটিগুলোতে পাল্টা আক্রমণ চালায়। আমাদের লক্ষ্য ছিল না পাকিস্তান। কিন্তু তারা প্রত্যাঘাত করে প্রমাণ করেছে, ইসলামাবাদই জঙ্গিদের আসল আশ্রয়দাতা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই চলতেই থাকবে।”

প্রসঙ্গত, পহেলগাঁও হামলার প্রতিশোধ নিতে ভারত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালায়। ক্ষেপণাস্ত্রের সাহায্যে ধ্বংস করা হয় একাধিক জঙ্গি ঘাঁটি। হামলা চালানো হয় সওয়া নাল্লা, সারজাল, মুরিদকে, কোটলি, কোটলি গুলপার, মেহমোন্না জোয়া, ভিমবের এবং ভাওয়ালপুরে। এই অভিযানে বহু জঙ্গি নিহত হয়। একই সঙ্গে, জইশ প্রধান মাসুদ আজহার তার পরিবারের ১২ জন সদস্যকে হারিয়ে চরম ধাক্কা খায়। উল্লেখ্য, সংসদ হামলার মূলচক্রী মাসুদকে কান্দাহারে মুক্তি দিতে হয়েছিল ভারতকে। এবার হাফিজ সইদ সহ তিনজন জঙ্গিকে ফিরিয়ে আনার দাবি জোরালো করল ভারত।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য