বাড়িতে লোকনাথের আরাধনা? ঘর-সংসারে শান্তি ধরে রাখতে এভাবেই সাজান ভোগের থালা
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

১৯ জ্যৈষ্ঠ লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান তিথি। বিশ্বাস করা হয়, তিনি স্বয়ং শিবের অবতার। উত্তর ২৪ পরগনার কচুয়া অঞ্চলের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন ছিল জন্মাষ্টমী তিথিতে। আর তাঁর তিরোধান ঘটে ১৯ জ্যৈষ্ঠ। এই দিনটি উপলক্ষে বহু পরিবারে লোকনাথ ঠাকুরের পুজো অনুষ্ঠিত হয়। পুজো ঘিরে ইতিমধ্যেই ঘরে ঘরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঘরে শান্তি ও সমৃদ্ধি আনতে এই পুজোয় কিছু নিয়ম পালন করা প্রয়োজন।
যদি আপনি বাড়িতে লোকনাথ ব্রহ্মচারীর পুজো করতে চান, তবে মঙ্গলবার সকালে ভোরে ঘুম থেকে উঠে দিন শুরু করুন।
ঘরদোর পরিষ্কার করে, স্নান সেরে শুদ্ধ পোশাক পরিধান করে তবেই পুজোর আয়োজন শুরু করুন।
ফুলের প্রসঙ্গে বলা যেতে পারে, লোকনাথ ব্রহ্মচারীর প্রিয় ফুল হল সাদা রঙের। তাই জুঁই ও বেলফুলের মালা এবং ফুল অর্পণ করা যেতে পারে। ‘নীল শাপলা ফুলও নিবেদন করতে পারেন।’
পুজোর সময় ফলের থালাতেও রাখতে পারেন তালশাঁস, লিচু ও আম। ‘সঙ্গে অবশ্যই কালোজাম রাখতে হবে। কারণ, তা তাঁর নাকি অতি প্রিয়।’
‘লোকনাথ ব্রহ্মচারীর পুজোয় মিছরি থাকতেই হবে। কারণ, কথিত আছে লোকনাথ ব্রহ্মচারী নাকি মিছরি খেতে ভালোবাসতেন।’
ভোগ হিসেবে পরিবেশন করতে পারেন খিচুড়ি, লাবড়া, আলুর দম। আবার ভাত, ডাল, চচ্চড়ি কিংবা লুচিও রাখা যেতে পারে। ‘অবশ্যই ভোগে চিনির পায়েস রাখতে পারেন।’
‘লোকনাথ ব্রহ্মচারীর ভোগে সাদা সন্দেশ থাকা দরকার। অমৃতিও দিতে পারেন। কারণ, কথিত আছে অমৃতি নাকি তাঁর খুবই পছন্দের।’
ভক্তদের মতে, লোকনাথ ব্রহ্মচারীর আরাধনার নিয়ম খুবই সহজ এবং জটিলতা মুক্ত। ‘তাঁকে ভক্তি ভরে ডাকলেই সাড়া পাওয়া যায়।’ তাই পরিবারে সুখ ও শান্তি বজায় রাখতে এই তিথিতে লোকনাথ ঠাকুরের পুজো করার সিদ্ধান্ত নিলে লাভবান হতে পারেন। বিশ্বাস করা হয়, তাঁর আশীর্বাদে জীবনের সমস্ত বাধা দূর হয়ে নতুন পথ খুলে যায়।



