ক্রিকেট

অধিনায়কত্বে গিলকে ‘ব্যক্তিত্বহীন’ বললেন নাসের, তুলনা রোহিত – বিরাটের সঙ্গে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Shubman Gill : অধিনায়কত্বে গিলকে ‘ব্যক্তিত্বহীন’ বললেন নাসের, তুলনা রোহিত – বিরাটের সঙ্গে - West Bengal News 24

হেডিংলিতে ভারতের হারের পর প্রথমবার অধিনায়কত্ব করতে নেমে শুভমান গিলের পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। রোহিত ও বিরাট-পরবর্তী যুগে তাঁর নেতৃত্ব দেখে যেমন অনেক ভারতীয় সমর্থক হতাশ, তেমনই হতাশা প্রকাশ করেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক “নাসের হুসেন”। তাঁর মতে, “গিলের মধ্যে রোহিত বা বিরাটের মতো সেই ব্যক্তিত্বটাই নেই”।

প্রথম তিন দিন যেভাবে টেস্ট ম্যাচ এগোচ্ছিল, তাতে এমন পরিণতি কল্পনাও করেননি অনেকেই। প্রথম ইনিংসে প্রায় ৫০০ রান, দুই ইনিংস মিলিয়ে ৫টি শতরান, আর চতুর্থ ইনিংসে ৩৭১ রানের লক্ষ্য — সব মিলিয়ে ভারতের পক্ষেই ছিল সবটা। তবুও অনায়াসে হেরে গেল টিম ইন্ডিয়া। ফিল্ডিংয়ের ব্যর্থতা, বোলিংয়ের ধারহীনতা যেমন দায়ী, তেমনই অনেকেই আঙুল তুলছেন গিলের নেতৃত্বের দিকেও। সেই তালিকাতেই রয়েছেন নাসের।

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক বলেন, “রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো ব্যক্তিত্ব শুভমান গিলের নেই। আমার মনে হয় ও ইংরেজ ব্যাটারদের অনুসরণ করছিল। আসলে ও সেভাবে সক্রিয় ছিল না। বরং অনেকটা প্রতিক্রিয়াশীল আচরণ করেছে।” তিনি আরও বলেন, “বিরাট বা রোহিত যখন অধিনায়কত্ব করতেন তখন বোঝা যেত কে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু এই ম্যাচটা দেখে আমার মনে হল ২-৩ জন অধিনায়ক খেলছে।” তাঁর বক্তব্য অনুযায়ী, গিল পুরো ম্যাচের ওপর নিজের নিয়ন্ত্রণ কায়েম করতে পারেননি বলেই হারের মুখ দেখতে হয়েছে ভারতকে।

নাসেরের মতে, ভারত যদি দু’টি বড় সমস্যা কাটিয়ে উঠতে না পারে, তাহলে সামনে আরও খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে। হেডিংলি টেস্টে ভারতের লোয়ার অর্ডার একেবারেই ভরসা দিতে পারেনি এবং একাধিক গুরুত্বপূর্ণ ক্যাচ মিস হয়েছে। এই ভুলগুলোর পুনরাবৃত্তি হলে ভবিষ্যতে টিম ইন্ডিয়ার অসুবিধা বাড়বে বলেই মত তাঁর।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য