সম্পর্ক

নারী নাকি পুরুষ, কারা দ্রুত প্রেমে পড়ে?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

নারী নাকি পুরুষ, কারা দ্রুত প্রেমে পড়ে? - West Bengal News 24

প্রেমে কারা বেশি পড়ে নারী না পুরুষ? এ প্রশ্ন যুগ যুগ ধরে আলোচনার বিষয়। তবে সম্প্রতি একটি গবেষণা দিয়েছে চমকপ্রদ তথ্য। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণা বলছে, পুরুষই নারীর তুলনায় দ্রুত প্রেমে পড়ে এবং সম্পর্কেও বেশি জড়ায়। গবেষণাটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বায়োলজি অব সেক্স ডিফারেন্সেস সাময়িকীতে প্রকাশিত হয়।

৩৩টি দেশের ৮০৮ জন তরুণ-তরুণীর ওপর এই গবেষণা চালানো হয়। তাদের বয়স ছিল ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। ফলাফলে দেখা যায়, বিচ্ছেদের পর একজন পুরুষ গড়ে ৪ সপ্তাহের মধ্যেই নতুন সম্পর্কে জড়ায়। সেই ক্ষেত্রে নারীরা সাধারণত ২ মাস বা তার বেশি সময় অপেক্ষা করে। আর ৫ বছরে একজন তরুণ গড়ে ৩.৬ বার সম্পর্কে জড়ান। সেখানে একজন তরুণী মাত্র ২ বার সম্পর্কে জড়ান।

আরও পড়ুন :: অল্প বয়সে বিয়ে করার যত উপকারিতা

গবেষকরা বলেন, নারীরা সম্পর্ক নিয়ে বেশি সংবেদনশীল ও প্রতিশ্রুতিবদ্ধ থাকেন। সম্পর্ক ভাঙার পর তাঁরা সময় নেন নিজেকে সামলাতে। আর পুরুষেরা তুলনামূলকভাবে দ্রুত নতুন সম্পর্কে প্রবেশ করেন।

এই ফলাফল সামাজিক ও মানসিক আচরণের ভিন্নতা বোঝাতে সহায়তা করে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য