কলকাতা

ভারতের প্রথম মহিলা নভোচর জাহ্নবী! আমেরিকার ‘টাইটান স্পেস মিশনে’ অংশ নিচ্ছেন অন্ধ্রের কন্যা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Jahnavi Dangeti : ভারতের প্রথম মহিলা নভোচর জাহ্নবী! আমেরিকার ‘টাইটান স্পেস মিশনে’ অংশ নিচ্ছেন অন্ধ্রের কন্যা - West Bengal News 24

চার দশক আগে রাকেশ শর্মার মহাকাশ অভিযান যেমন দেশের গর্ব বাড়িয়েছিল, এবার তেমনই আরও একটি গৌরবময় অধ্যায় রচনা হতে চলেছে ভারতের মহাকাশ ইতিহাসে। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অ্যাক্সিয়ম-৪ মিশনের অন্তর্গত পাইলট হিসেবে। তাঁর কৃতিত্বে দেশবাসী আনন্দে ভাসছে। এর মধ্যেই আরও এক ভারতীয়র নাম উঠে এল মহাকাশ অভিযানের ইতিহাসে। তিনি হলেন জাহ্নবী ডাঙ্গেতি (Jahnavi Dangeti) —অন্ধ্রপ্রদেশের এক তরুণী, যার বয়স মাত্র ২৩ বছর। এবার তিনিই হতে চলেছেন ভারতের প্রথম মহিলা নভোচর এবং সবচেয়ে কম বয়সে মহাকাশে যাওয়া ভারতীয়।

মার্কিন বেসরকারি সংস্থা ‘টাইটান স্পেস ইন্ডাস্ট্রিজ’ একটি বিশেষ মিশনের পরিকল্পনা করেছে, যা বাস্তবায়িত হবে ২০২৯ সালে। ওই অভিযানে নভোচররা পৃথিবীর অভিকর্ষ শক্তির বাইরে পাঁচ ঘণ্টা কাটাবেন মহাশূন্যে। এই সময়ের মধ্যে তাঁরা দুইবার সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে পারবেন, কারণ পৃথিবী প্রদক্ষিণ করার সময় এই অসাধারণ দৃশ্য তৈরি হবে। এছাড়া সীমিত সময়ের এই যাত্রায় গবেষণার উদ্দেশ্যে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা হবে। মিশন শেষে নভোচররা পৃথিবীতে ফিরে আসবেন। এই ‘টাইটান স্পেস মিশন’-এর অংশ হতে চলেছেন জাহ্নবী, এবং এই সম্মানজনক সুযোগের খবর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

জাহ্নবীর শৈশব কেটেছে অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায়। স্থানীয় বিদ্যালয়েই তাঁর প্রাথমিক শিক্ষা। পরে তিনি পাঞ্জাবের এক বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার জন্য যান বিদেশে। ছোটবেলা থেকেই মহাকাশ নিয়ে তাঁর গভীর আগ্রহ ছিল। বিদেশে গিয়ে তিনি একাধিক গবেষণা প্রকল্পে যুক্ত হন এবং নাসায়ও প্রশিক্ষণ লাভ করেন। তাঁর এই সাফল্য ও আগ্রহ নজরে আসে ‘টাইটান স্পেস ইন্ডাস্ট্রিজ’-এর। এরপরই তাঁকে ২০২৯ সালের মহাকাশ মিশনের জন্য নির্বাচিত করা হয়।

মহাকাশে পাড়ি দেওয়ার সময় তাঁর বয়স হবে মাত্র ২৭ বছর। সেই সময়েই তিনি গড়বেন এক নতুন ইতিহাস—ভারতের সর্বকনিষ্ঠ মহিলা মহাকাশচারী হিসেবে। তাঁর এই অর্জন নিঃসন্দেহে দেশের জন্য এক গর্বের মুহূর্ত। আগাম শুভেচ্ছা রইল জাহ্নবীর জন্য।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য