আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার বালির কাছে ফেরিডুবি, নিখোঁজ অন্তত ৪৩ জন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Indonesia Ferry Sinking : ইন্দোনেশিয়ার বালির কাছে ফেরিডুবি, নিখোঁজ অন্তত ৪৩ জন - West Bengal News 24

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির উপকূলে যাত্রীবাহী একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৪৩ জন। ফেরিটিতে মোট ৬৫ জন যাত্রী ছিলেন। নিখোঁজদের উদ্ধারে সাগরে রাতভর অভিযান চালিয়েছে উদ্ধারকারী দল, যদিও উচ্চ ঢেউয়ের কারণে অভিযান ব্যাহত হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, “কেএমপি তুনু প্রত্যমা জয়া” নামের ফেরিটি বুধবার রাতের দিকে পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে ছেড়ে যাওয়ার প্রায় ৩০ মিনিট পরই ডুবে যায়। গন্তব্য ছিল বালির গিলিমানুক বন্দর, যা প্রায় ৫০ কিলোমিটার দূরে।

জাতীয় উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন কর্মী এবং ২২টি যানবাহন ছিল, যার মধ্যে ১৪টি ছিল ট্রাক।

এ ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের অনেকেই সাগরে দীর্ঘ সময় ভেসে থেকে অচেতন হয়ে পড়েছিলেন।

বানিউওয়াঙ্গির পুলিশ প্রধান রামা সম্তামাপুত্র জানিয়েছেন, উদ্ধার অভিযান চলাকালে সাগরে ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় দুই মিটার (৬.৫ ফুট)। উদ্ধার কাজে ৯টি নৌযান অংশ নেয়, যার মধ্যে দুটি টাগ বোট এবং দুটি রাবার বোট ছিল।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া একটি দ্বীপ রাষ্ট্র, যেখানে রয়েছে ১৭ হাজারেরও বেশি দ্বীপ। ফলে ফেরি চলাচল দেশটির অন্যতম পরিবহন ব্যবস্থা হলেও নিরাপত্তার অভাবে সেখানে প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য