জাতীয়

‘কংগ্রেসের সরবরাহ করা স্যানিটারি প্যাডে রাহুলের ছবি! হাত শিবিরকে ‘নারীবিদ্বেষী’ তোপ বিজেপির’

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Rahul Gandhi : ‘কংগ্রেসের সরবরাহ করা স্যানিটারি প্যাডে রাহুলের ছবি! হাত শিবিরকে ‘নারীবিদ্বেষী’ তোপ বিজেপির’ - West Bengal News 24

বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে ভোটারদের মন জয়ে মরিয়া সব রাজনৈতিক দলই। সেই দৌড়ে পিছিয়ে নেই কংগ্রেস। মহিলাদের কাছে টানতেই তারা সিদ্ধান্ত নেয় বিনামূল্যে ‘স্যানিটারি প্যাড’ বিতরণের। এই উদ্যোগের ভাবনায় ছিল ‘প্যাডম্যান’ ছবির সামাজিক বার্তা। তবে এই পদক্ষেপ ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিতর্কের মূল কেন্দ্রবিন্দু — বিতরণকৃত ‘স্যানিটারি প্যাডের বাক্সে রাহুল গান্ধীর ছবি’।

বিজেপির ‘সর্বভারতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি’ তাঁর ‘এক্স হ্যান্ডলে’ লিখেছেন, ‘রাহুল গান্ধীর ছবি স্যানিটারি প্যাডে, এটা বিহারের মানুষদের প্রতি অপমান। কংগ্রেস নারীবিদ্বেষী দল। বিহারের মহিলারা কংগ্রেস ও আরজেডিকে শিক্ষা দেবে।’

প্রসঙ্গত, মহিলা ভোট টানতে বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পকে মাথায় রেখে বিহারে ‘মাই বহেন মা যোজনা’ ঘোষণা করেছে কংগ্রেস-আরজেডি জোট। প্রতিশ্রুতি, প্রতি মাসে মহিলাদের হাতে পৌঁছে দেওয়া হবে ‘আড়াই হাজার টাকা’। এর পালটা হিসাবে নীতীশ কুমার চালু করেছেন ‘মহিলা সংবাদ’ প্রকল্প, যার মাধ্যমে রাজ্যের গ্রামে গ্রামে গিয়ে ‘২ কোটি মহিলার সঙ্গে সংযোগ তৈরি’ করার টার্গেট নেওয়া হয়েছে।

এই রাজনৈতিক জমিতে দাঁড়িয়েই ‘হাত শিবির’ পরিকল্পনা করেছিল রাজ্যের *’৫ লক্ষ মহিলা’*কে বিনামূল্যে স্যানিটারি প্যাড দেওয়ার। সেই প্রকল্পের নাম, ‘প্রিয়দর্শিনী উড়ান যোজনা’। উদ্দেশ্য ছিল ঋতুকালীন স্বাস্থ্য নিয়ে সচেতনতা গড়ে তোলা। তবে কার্যক্ষেত্রে এই উদ্যোগ বিজেপির প্রবল সমালোচনার মুখে পড়েছে। বিরোধীরা অভিযোগ তুলছে, এতে ‘নারীদের প্রতি অবমাননা’ করা হয়েছে।

এই বিতর্কে কংগ্রেস শিবির এখন মুখ খুলবে কি না, কিংবা ‘রাহুল গান্ধী’ নিজে কিছু বলবেন কি না—সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন ::

Back to top button