বলিউড

অভিষেকের ‘কালীধর’ রূপে চমক, প্রশংসার বন্যায় টিনু আনন্দ, আবেগে ভাসলেন অমিতাভ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Kaalidhar Laapata : অভিষেকের ‘কালীধর’ রূপে চমক, প্রশংসার বন্যায় টিনু আনন্দ, আবেগে ভাসলেন অমিতাভ - West Bengal News 24

‘কালীধর লাপতা’ সিনেমা মুক্তির পর থেকে অভিষেক বচ্চনের অভিনয় নিয়ে উচ্ছ্বসিত দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র জগতের বিশিষ্টজনেরা। এমন দুর্দান্ত পারফরম্যান্সে গর্বে ভরে উঠেছেন অমিতাভ বচ্চনও। বিশেষ করে পরিচালক টিনু আনন্দ যখন অভিষেকের প্রশংসা করে বার্তা পাঠান, তখন বাবা হিসেবে অমিতাভের আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায়। সেই অনুভূতি তিনি শেয়ার করেন তাঁর এক্স হ্যান্ডেলে। কী লিখেছেন তিনি তাঁর পুত্র অভিষেককে নিয়ে?

অভিষেকের অভিনয়ে মুগ্ধ হয়ে পরিচালক টিনু আনন্দ একটি মেসেজ পাঠান অমিতাভকে। বার্তায় তিনি লেখেন, ‘স্যার জি, আমার কাছে অভিষেকের ফোন নম্বর নেই। তাই আমি ওঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছি না। আমার তরফ থেকে আপনি ওঁকে অভিনন্দন জানিয়ে দেবেন দয়া করে। ওঁকে ‘কালীধর লাপতা’ ছবিতে অসাধারণ লেগেছে। দারুণ অভিনয় করেছে ও।’ এই প্রশংসাবাক্য অমিতাভ যখন নিজের এক্স হ্যান্ডেলে ভাগ করে নেন, লেখেন, ‘যখন বন্ধু ও বিশিষ্ট চিত্রপরিচালক টিনু আনন্দ এমন শুভেচ্ছা পাঠান তখন তার আনন্দ এতটাই হয় যে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

উল্লেখযোগ্যভাবে, অভিষেক এই ছবিতে সম্পূর্ণ অন্য ধরনের একটি চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্র কালীধর মানসিকভাবে বিপর্যস্ত একজন ব্যক্তি, যে নানা ধরণের মানসিক সমস্যার সঙ্গে লড়াই করে— যার মধ্যে রয়েছে হ্যালুসিনেশনও। তবে সময়ের সঙ্গে সঙ্গে কালীধরের জীবনে আসে পরিবর্তন। নতুন অধ্যায় শুরু হয়, যেখানে জীবনের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয় এবং মানসিক অবস্থা উন্নত হয়। ধীরে ধীরে সে স্বনির্ভর হয়ে ওঠে এবং জীবনকে উপভোগ করতে শেখে। এই সিনেমায় জীবনের ওঠা-পড়ার সঙ্গে লুকিয়ে থাকা সম্ভাবনার রূপ ফুটে উঠেছে। গল্পের মোচড়ে দর্শক একাধিক চমকের সাক্ষী হবেন— যা বার্তা দেয়, জীবনের খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসতেও দেরি হয় না।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য