পরকীয়া প্রেমে অন্তঃসত্ত্বা, পরিচালকের কাছে ৭৫ লক্ষ টাকা দাবি করেছিলেন নায়িকা!
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘বাহুবলী’খ্যাত দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রামায়া কৃষ্ণান। অভিনয়গুণে জনপ্রিয়তা যেমন পেয়েছেন, তেমনি সমালোচনাতেও জড়িয়েছেন এ নায়িকা। ব্যক্তি জীবনের একাধিকবার শিরোনামে উঠে এসেছেন এ অভিনেত্রী। যার মধ্যে অন্যতম আলোচিত ছিল দক্ষিণী পরিচালক কে এস রবি কুমারের সঙ্গে গোপন প্রেম ও অন্তঃসত্ত্বা হয়ে পড়া।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ক্যারিয়ারের শুরুতে ১৯৯৯ সালে পরিচালক কেএস রবি কুমারের সিনেমায় কাজ শুরু করেন অভিনেত্রী। এক সঙ্গে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের প্রেমের সম্পর্কে জটিলতা শুরু করেন রবি কুমারের স্ত্রী। বিবাহিত রবি আর অবিবাহিত রামায়ার প্রেম কাহিনিতে ইন্ডাস্ট্রিতে বইতে শুরু করে গরম হাওয়া।
এক সময় খবর ছড়িয়ে পড়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন অভিনেত্রী।
এ খবর রবির স্ত্রীর কানে পৌঁছতেই তেলে বেগুনে জলে ওঠেন তিনি। নিজের স্বামীকেসহ রামায়াকে হুমকি দেন। এতে রামায়াকে অস্বীকার করতে শুরু করেন পরিচালক।
মেনে নিতে চান না তার অনাগত সন্তানকেও। রবি-রামায়ার সম্পর্কে ওঠে ভাঙনের সুর। এক পর্যায় রবির সন্তানকেও জন্ম দিতে চান রামায়া। ঘটনা এগিয়ে যায় গর্ভপাতের দিকে। এর জন্য অবশ্য রবির কাছে ৭৫ লাখ টাকা দাবি করেন অভিনেত্রী।
রামায়া-রবির সেই সম্পর্ক আজও আলোচনায় উঠে আসে। বিভিন্ন সময় প্রেম-গর্ভপাতের বিষয়টি অস্বীকার করেছেন দুজনেই। ২০০৩ সালে পরিচালক কৃষ্ণা বামসির সঙ্গে গাঁটছড়া বাঁধতে দেখা যায় রামায়াকে। কৃষ্ণা-রামায়ার সংসারে বর্তমানে হৃত্বিক কৃষ্ণান নামে একটি পুত্র সন্তান আছে। তাকে নিয়েই সুখের সংসার করছেন রামায়া। ভুলে গেছেন পুরনো অতীত।



