রাজ্য

প্রয়াত নকশাল আন্দোলনের বর্ষীয়ান নেতা আজিজুল হক, শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

প্রয়াত নকশাল আন্দোলনের বর্ষীয়ান নেতা আজিজুল হক, শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী - West Bengal News 24

নকশাল আন্দোলনের প্রভাবশালী নেতা আজিজুল হকের জীবনাবসান ঘটল। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। সোমবার দুপুর ২টা ২৮ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই বামপন্থী নেতা। তাঁর প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গিয়েছে, বাড়িতে পড়ে গিয়ে চোট পান আজিজুল হক। সেই সময় তাঁর এক হাত ভেঙে যায়। এরপর তাঁকে ভর্তি করা হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।

মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘প্রবীণ রাজনীতিক আজিজুল হক’এর প্রয়াণে আমি গভীর শোক জ্ঞাপন করছি। আজিজুল হক একজন লড়াকু, সংগ্রামী নেতা ছিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনও মাথা নত করেননি। তাঁর শোকসন্তপ্ত পরিবার ও সহযোগীদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।’

আজিজুল হক ছিলেন ভারতের নকশাল আন্দোলনের অন্যতম প্রধান স্তম্ভ। চারু মজুমদারের মৃত্যুর পরে তিনি দ্বিতীয় কেন্দ্রীয় কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নেন। তাঁর রাজনৈতিক জীবন ছিল সংগ্রামে ভরপুর—অনেকটা সময় তাঁকে কাটাতে হয় জেলে। জেলবন্দি অবস্থায় তিনি রচনা করেন ‘কারাগারের ১৮ বছর’ নামক গ্রন্থ, যেখানে তিনি বন্দিদশায় তাঁর ওপর হওয়া নির্মম নির্যাতনের বিবরণ তুলে ধরেন। দ্বিতীয়বার গ্রেফতারের পরে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে, সেই সময় বাম নেতৃত্বের তরফ থেকে তাঁকে প্যারোলে মুক্তির আবেদন জানানো হয়।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য