বলিউড

‘অশ্লীলতা ছড়ানোর অভিযোগে’ ২৫ ওটিটি অ্যাপ নিষিদ্ধ, কেন্দ্রের পদক্ষেপে কঙ্গনার প্রতিক্রিয়া: ‘বেশ হয়েছে’

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Kangana Ranaut : ‘অশ্লীলতা ছড়ানোর অভিযোগে’ ২৫ ওটিটি অ্যাপ নিষিদ্ধ, কেন্দ্রের পদক্ষেপে কঙ্গনার প্রতিক্রিয়া: ‘বেশ হয়েছে’ - West Bengal News 24

দেশজুড়ে “অশ্লীলতার প্রচারে যুক্ত” এমন একাধিক ওটিটি অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। ‘শুক্রবারই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে ভারতে নিষিদ্ধ হয়েছে পঁচিশটি অ্যাপ’—এই মর্মে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এই অ্যাপগুলির মাধ্যমে ‘দর্শকদের পাতে কুরুচিকর, অশ্লীল কন্টেন্ট পরিবেশন’ করা হচ্ছিল দীর্ঘদিন ধরে। বহুদিন ধরেই এই অ্যাপ ও ওয়েবসাইটগুলিতে আপত্তিকর বিজ্ঞাপন এবং ‘সফট পর্ন’ গোছের কন্টেন্ট দেখানো হচ্ছিল বলে অভিযোগ। যার কারণে তা সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলছিল। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় পদক্ষেপে খুশি কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।

নিষিদ্ধ হওয়া অ্যাপগুলির তালিকায় রয়েছে: ‘অলট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশিফ্লিক্স’, ‘বুমেক্স’, ‘নভরসা লাইট’, ‘গুলাব অ্যাপ’, ‘কঙ্গন অ্যাপ’, ‘বুল অ্যাপ’, ‘জলওয়া অ্যাপ’, ‘ওয়াও এন্টারটেনমেন্ট’, ‘লুক এন্টারটেনমেন্ট’, ‘হিটপ্রাইম’, ‘ফেনেয়ো’, ‘শো-এক্স’, ‘সোল টকিজ’, ‘আড্ডা টিভি’, ‘হটএক্স ভিআইপি’, ‘হলচল অ্যাপ’, ‘মুডেক্স’, ‘নিওনেক্স ভিআইপি’, ‘ফুজি’, ‘মোজিফ্লিক্স’, ‘ট্রিফ্লিকস’ প্রভৃতি। এই অ্যাপ ও ওয়েবসাইটগুলির অ্যাকসেস যাতে সম্পূর্ণরূপে বন্ধ করা যায়, সেই লক্ষ্যে ‘সরকারের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের কড়া নির্দেশ’ দেওয়া হয়েছে।

এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী তথা হিমাচল প্রদেশের মাণ্ডির সাংসদ কঙ্গনা রানাউত। কেন্দ্রের এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে তিনি সংবাদ সংস্থা আইএএনএস-কে বলেন,

“আমাদের দেশের সামগ্রিক সংস্কৃতি এবং বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ রক্ষা করার জন্য সরকারের এহেন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমাদের সমাজ রক্ষার জন্য এহেন পদক্ষেপ বহুল প্রতীক্ষিত ছিল। এবং অবশেষে সেটা কার্যকরী হল। এই অ্যাপগুলি, বিশেষ করে অবৈধ অ্যাপগুলির বিরুদ্ধে গৃহীত এই পদক্ষেপকে পূর্ণ সমর্থন করছি।”

আরও পড়ুন ::

Back to top button