বলিউড

বিয়ে করে ফেলুন, বয়স হয়ে যাচ্ছে – শুনেই চটলেন জেরিন খান

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Zareen Khan : বিয়ে করে ফেলুন, বয়স হয়ে যাচ্ছে – শুনেই চটলেন জেরিন খান - West Bengal News 24
জেরিন খান

বলিউড অভিনেত্রী জেরিন খান সাম্প্রতিক সময় অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিকমাধ্যমে বেশ সরব। মাঝেমধ্যেই ট্রোলের মুখেও পড়েন অভিনেত্রী। তবে এবার তাঁর ব্যাতিক্রম ঘটনা ঘটেছে। অভিনেত্রীর পোস্টে বিয়ে নিয়ে কথা বলায় নেটিজেনদের ওপর চটেছেন জেরিন।

সম্প্রতি ইনস্টাগ্রামের একটি পোস্টে এক ব্যবহারকারী জেরিনকে উদ্দেশ্য করে লেখেন, ‘বিয়ে করে ফেলুন। আপনার বয়স হয়ে যাচ্ছে।’

এই মন্তব্যে জেরিন খান ক্ষেপে যান। পাল্টা পোস্টে তিনি লেখেন, ‘সব সময় মনে করা হয়, জীবনের সব সমস্যার একমাত্র সমাধান বিয়ে। কিন্তু কেন? বিয়েই কি জীবনের সব? বিশেষ করে মেয়েদের ক্ষেত্রেই এমন ধারণা কেন?’

অভিনেত্রী আরও লেখেন, আমি একটি কমেন্টে পড়েছি, ‘বিয়ে করে ফেলুন, বয়স হয়ে যাচ্ছে।’ আমি বলছি, যদি আমি বিয়ে করি তাহলে কি বয়স কমে যাবে? আবার কি ছেলেবেলায় ফিরে যাব? যদি না যায়, তাহলে এমন কথা বলার মানে কী? আমি কিছুতেই বুঝতে পারি না, কেন এখনও এমন চিন্তাধারা রয়ে গেছে? এটা কি শুধু আমাদের দেশে হয়, নাকি সারা দুনিয়াতেই মেয়েদের জীবনে বিয়ে নিয়ে এমন চাপ তৈরি করা হয়?’

ভিডিওর শেষে বাস্তবতার খোঁচা দিয়ে জেরিন আরও বলেন, এই বিয়ে কি কোনও যাদু? আমি তো দেখছি আজকাল বেশিরভাগ বিয়ে টিকছেই না, দু’-তিন মাসের বেশি চলে না। তাই না, বিয়ে জীবনের সব সমস্যার উত্তর হতে পারে না।’

জেরিনের এই জবাবে অনেকেই একমত হয়েছেন। নেটিজেনদের অনেকেই তাকে সমর্থন করেছেন। আবার অনেকে কটাক্ষও করেছেন।

 

আরও পড়ুন ::

Back to top button