কলকাতা
আর নয় প্ল্যাটফর্ম নিয়ে দৌড়ঝাঁপ, শিয়ালদহে কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, জানিয়ে দিল রেল
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ছুটি কাটাতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা? ব্যাগ গুছিয়ে স্টেশনে পৌঁছে গিয়ে চিন্তায় পড়তে হচ্ছে— “কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে?” এবার সেই দুশ্চিন্তায় ইতি টানল রেল।
শিয়ালদহ স্টেশন থেকে কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, তার তালিকা আগেভাগেই নির্দিষ্ট করে দিল কর্তৃপক্ষ। ফলে ডিসপ্লে বোর্ডের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকার দিন শেষ। এখন আরও নিশ্চিন্তে স্টেশনে পৌঁছানো যাবে। কারণ, ‘আপনার ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, তা আগে থেকেই জানা যাবে’।
- “১ থেকে ৫ নং প্ল্যাটফর্ম থেকে ছাড়বে গেদে, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত, বারাকপুর লোকাল।
- ৫ থেকে ৮ নং প্ল্যাটফর্ম থেকে ডানকুনি, বারুইপাড়া লোকাল ছাড়বে।
- ৬ থেকে ১০ নং প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বনগাঁ, বারাসত, দত্তপুকুর, হাবড়া, গোবরডাঙা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম লোকাল।
- ৯, ১১ এবং ১৪ নং প্ল্যাটফর্ম বরাদ্দ সমস্ত মেল, এক্সপ্রেস ট্রেনের জন্য।
- ১৫ থেকে ২১ নং প্ল্যাটফর্ম থেকে ছাড়বে শিয়ালদহ দক্ষিণ শাখার সমস্ত ট্রেন।”



