প্রযুক্তি

এবার আইফোন ব্যবহারকারীদের জন্য বড় সিদ্ধান্ত নিল ট্রুকলার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

এবার আইফোন ব্যবহারকারীদের জন্য বড় সিদ্ধান্ত নিল ট্রুকলার - West Bengal News 24

অচেনা নম্বর থেকে ফোন এলে অনেকেই প্রথমে তা ধরতে চান না। তবে নম্বরটি কার, তা জানার জন্য বেশিরভাগ মানুষই এখন Truecaller অ্যাপ ব্যবহার করেন। অচেনা নম্বর থেকে ফোন এলেই অ্যাপে ভেসে ওঠে সেই ব্যক্তির নাম ও পরিচয়, যা ফোন ধরার সিদ্ধান্ত নিতে অনেকটাই সাহায্য করে। শুধু নাম জানার জন্য নয়, কল রেকর্ডিং-এর সুবিধার জন্যও বহু মানুষ এই অ্যাপ ব্যবহার করেন।

তবে এবার iPhone ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে Truecaller। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে iOS-এ কল রেকর্ডিং ফিচার বন্ধ করে দেবে এই অ্যাপ।

আইফোনে আর থাকছে না কল রেকর্ডিং

Truecaller জানিয়েছে, iPhone ব্যবহারকারীদের কল রেকর্ডিং সংক্রান্ত সমস্ত ফিচার ৩০ সেপ্টেম্বরের পর থেকে বন্ধ হয়ে যাবে। তবে Android ব্যবহারকারীদের জন্য এখনই এমন কোনও নিষেধাজ্ঞার ঘোষণা করা হয়নি।

কেন বন্ধ হচ্ছে কল রেকর্ডিং ফিচার?

আমেরিকার ডিজিটাল সংবাদমাধ্যম TechCrunch-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, Truecaller এই সিদ্ধান্ত নিয়েছে স্প্যাম কলের বিরুদ্ধে লড়াইয়ে মনোযোগ দিতে। Truecaller-এর iOS প্রোডাক্ট ডিরেক্টর নকুল কাবরা জানিয়েছেন, কোম্পানি এখন কল রেকর্ডিং-এর বদলে স্প্যাম চিহ্নিতকরণ ব্যবস্থাকে আরও উন্নত করতে চায়।

iPhone-এ স্প্যাম রোধে আসছে নতুন ফিচার: Live Caller ID

iPhone ব্যবহারকারীদের জন্য ট্রুকলার নতুনভাবে চালু করেছে Live Caller ID ফিচার। এতে Siri-র সাহায্যে অচেনা নম্বরের পরিচয় জানা যাবে। শুধু বলতে হবে:
“Hey Siri, Search Truecaller”, আর স্ক্রিনেই ভেসে উঠবে কলারের পরিচয়।

Android-এ এই Live Caller ID সুবিধা অনেক আগেই চালু হয়েছিল।


পুরনো রেকর্ডিংগুলির কী হবে?

যাঁরা ইতিমধ্যেই iPhone-এ Truecaller-এর মাধ্যমে কল রেকর্ড করেছেন, তাঁদের জন্য অ্যাপটি তিনটি বিকল্প রেখেছে:

  1. রেকর্ডিংগুলি ডাউনলোড করে ফোনে সংরক্ষণ করা যাবে।

  2. ই-মেল বা মেসেজিং অ্যাপের মাধ্যমে শেয়ার করা যাবে।

  3. রেকর্ডিংগুলি iCloud-এ স্থানান্তর করা যাবে।

iPhone ও Android-এ কল রেকর্ডিংয়ের পার্থক্য

iPhone-এ কল রেকর্ড করার প্রক্রিয়াটি একটু জটিল। Truecaller-এ কল রেকর্ড করতে হলে প্রথমে রেকর্ডিং ফিচারটি চালু করে তারপর কল করতে হয়।
অন্যদিকে Android-এ বিষয়টি অনেক সহজ – ডায়াল করার সময় রেকর্ড বাটনে চাপলেই রেকর্ডিং শুরু হয়ে যায়।

তবে ৩০ সেপ্টেম্বরের পর iPhone-এর ডিফল্ট ডায়ালারেও রেকর্ডিং ফিচার আর কাজ করবে না। কারণ, তখন Truecaller পুরোপুরি কল রেকর্ডিং বন্ধ করে দেবে iPhone-এ।

Android ব্যবহারকারীদের জন্য এখনই এমন কোনও পরিবর্তনের ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য