বলিউড

‘ওয়ার ২’-এর অ্যাডভান্স বুকিং ঝড়ের গতিতে এগোচ্ছে, এর মধ্যেই নতুন প্রোমো বাড়াল উত্তেজনা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

War 2 Advance Booking : ‘ওয়ার ২’-এর অ্যাডভান্স বুকিং ঝড়ের গতিতে এগোচ্ছে, এর মধ্যেই নতুন প্রোমো বাড়াল উত্তেজনা - West Bengal News 24

১৪ আগস্ট মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত মেগা বাজেট ছবি ‘ওয়ার ২’। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরকে একসঙ্গে বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছে দর্শকমহল। পাশাপাশি কিয়ারা আডবানির লুকও ইতিমধ্যেই চর্চায়। মুক্তির আগে থেকেই শুরু হয়ে গিয়েছে অ্যাডভান্স টিকিট বুকিং। এর মধ্যেই যশরাজ ফিল্মসের ব্যানারে, অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে, যা ফের নেটদুনিয়ায় আলোড়ন তুলেছে।

দেশের বিভিন্ন প্রান্তে শুধুমাত্র হিন্দি ভাষায় ছবিটি পাচ্ছে প্রায় ৫০০০টি সিনেমাহলের শো। বক্স অফিসে বড় সাফল্যের আশা করছেন বিশেষজ্ঞরা। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু ও মালয়ালম ভাষাতেও মুক্তি পাবে এই ছবি। ফলে দর্শকদের মধ্যে আগ্রহ আরও বেড়েছে।

তবে মুক্তির কয়েকদিন আগে ছবিতে বড়সড় কাটছাঁট করেছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। মোট ছ’টি দৃশ্য বাদ দেওয়া হয়েছে, যা অডিও ও ভিজ্যুয়াল—উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। ‘আওয়ান জাওয়ান’ গানের দৃশ্যে কিয়ারার বিকিনি পরা অংশ প্রায় নয় সেকেন্ড কমানো হয়েছে।

এই সিদ্ধান্ত অনুরাগীদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। ছবির নির্মাতারা জানিয়েছেন, গল্পের ধারা বজায় রাখতেই এবং বিষয়বস্তুর উপর গুরুত্ব দিতে এই পরিবর্তন করা হয়েছে। এখন দেখার, সব কাটছাঁটের পরও ‘ওয়ার ২’ কতটা দর্শক মন জয় করতে পারে।

আরও পড়ুন ::

Back to top button