ক্রিকেট

‘বোর্ডের নোংরা রাজনীতির শিকার বিরাট-রোহিত’, বিস্ফোরক মন্তব্য প্রাক্তন ক্রিকেটারের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘বোর্ডের নোংরা রাজনীতির শিকার বিরাট-রোহিত’, বিস্ফোরক মন্তব্য প্রাক্তন ক্রিকেটারের - West Bengal News 24

ইংল্যান্ড সিরিজ শুরুর আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তবে তাঁদের এই ‘হঠাৎ সিদ্ধান্ত’ ভালোভাবে নিচ্ছেন না ভারতের প্রাক্তন ক্রিকেটার কারসন ঘাউড়ি। তাঁর মতে, দুই তারকা ক্রিকেটারকে নোংরা রাজনীতির ফাঁদে পড়তে হয়েছে।

ঘাউড়ি সরাসরি বলেন, “আরও কয়েক বছর সহজেই টেস্ট খেলতে পারত বিরাট। কিন্তু কিছু বিষয় ওকে অবসর নিতে বাধ্য করল। দুর্ভাগ্যের বিষয়, ওকে বিদায়ী সংবর্ধনাও পর্যন্ত দেওয়া হল না। ভারতীয় ক্রিকেটে ওর অবদান অনস্বীকার্য। এটা ওর প্রাপ্য ছিল। কিন্তু ভারতীয় বোর্ড সেসবের ধার ধারল না।”

শুধু তাই নয়, তিনি আরও যোগ করেন, “এখন বোর্ডের অন্দরে রাজনীতি। তারই শিকার বিরাট এবং রোহিত। হয়তো দুই ক্রিকেটারকে সরে যাওয়ার কথা বলা হয়েছিল। ওরা এভাবে ছাড়তে চায়নি। কিন্তু নির্বাচকদের ভাবনা ছিল আলাদা। এটা একেবারে নোংরা একটা রাজনীতি।”

এদিকে বিরাট ও রোহিতের সামনে এখন বড় চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া সফর। ১৯ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজকে মাথায় রেখে ইতিমধ্যেই অনুশীলনে নামেন ‘রো-কো’ জুটি। সোশাল মিডিয়ায় তাঁদের প্র্যাকটিস সেশনের ছবি ছড়িয়ে পড়েছে।

এদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে তাঁদের অবদানের স্বীকৃতি জানাতে বিদায়ী সংবর্ধনার আয়োজন করছে অস্ট্রেলিয়া বোর্ড। অর্থাৎ, দেশে উপযুক্ত সম্মান না পেলেও বিদেশের মাটিতে বিরাট-রোহিতকে জমকালো ফেয়ারওয়েল জানানো হবে। এই পরিস্থিতিতে ঘাউড়ির মতো প্রাক্তন তারকারা ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলছেন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য