কলকাতা

আগামী সপ্তাহে কলকাতা সফরে প্রধানমন্ত্রী, যশোর রোড মেট্রো থেকে যাত্রার সূচনা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আগামী সপ্তাহে কলকাতা সফরে প্রধানমন্ত্রী, যশোর রোড মেট্রো থেকে যাত্রার সূচনা - West Bengal News 24

আগামী সপ্তাহে কলকাতা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওইদিনই তিনি যশোর রোড মেট্রো স্টেশন থেকে নতুন মেট্রোপথের উদ্বোধন করবেন এবং উদ্বোধনের পরপরই মেট্রো যাত্রা করবেন। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য রবিবার এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির কথা জানান। তাঁর কথায়, প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে বেরিয়ে সরাসরি যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছবেন। সেখান থেকেই মেট্রো পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি।

এরপর যশোর রোড থেকে মেট্রো ধরে জয় হিন্দ (বিমানবন্দর) স্টেশন পর্যন্ত যাত্রা করবেন এবং সেখান থেকে ফের মেট্রোয় চেপে যশোর রোড স্টেশনে ফিরে আসবেন। তারপর তিনি সড়কপথে রওনা হয়ে দমদম সেন্ট্রাল জেল মাঠে পৌঁছবেন, যেখানে তাঁর প্রশাসনিক ও রাজনৈতিক সভা অনুষ্ঠিত হবে।

এই সফরে প্রধানমন্ত্রী একসঙ্গে তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইন, সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত গ্রিন লাইন এবং নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত ইয়েলো লাইন। যদিও আপাতত নোয়াপাড়া, যশোর রোড ও জয় হিন্দ – এই তিনটি স্টেশনে যাত্রী পরিষেবা চালু করা হবে। এর ফলে যাত্রীরা বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা পাবেন। এর আগে তিনি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করেছিলেন।

সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য আরও বলেন, “সেক্টর ফাইভের সঙ্গে কলকাতার সংযোগ শুধু চিংড়িঘাটার জন্য বন্ধ হয়ে রয়েছে। আমার সঙ্গে ওখানকার স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী সুজিত বসুর কথা হয়েছে। রাস্তার এপার পর্যন্ত যা হয়েছে, সেটা তাঁর দায়িত্ব। ওখানে কোনও সমস্যা নেই। কিন্তু বাকি অংশের ক্ষেত্রে দমকলমন্ত্রী তাঁর অপাগরতার কথাও জানিয়েছেন।” এছাড়াও তিনি অভিযোগ করেন, জমিজটের কারণে রাজ্যের ৪৩টি রেলপ্রকল্প আটকে রয়েছে এবং এ প্রসঙ্গে তিনি রাজ্য সরকারের জমি নীতির সমালোচনা করেন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য