হলিউড

‘বমি আসছিল’, চুম্বন দৃশ্য নিয়ে তিক্ত অভিজ্ঞতা সোফি টার্নারের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Sophie Turner : ‘বমি আসছিল’, চুম্বন দৃশ্য নিয়ে তিক্ত অভিজ্ঞতা সোফি টার্নারের - West Bengal News 24
অভিনেত্রী সোফি টার্নার

‘গেম অব থ্রোনস’-এর সানসা স্টার্ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া অভিনেত্রী সোফি টার্নার এবার নতুন হরর সিনেমা দ্য ‘ড্রেডফুল’-এ অভিনয় করছেন। এতে তাঁর বিপরীতে রয়েছেন একই সিরিজের সহ-অভিনেতা ‘জন স্নো’খ্যাত কিট হ্যারিংটন। তবে এই চলচ্চিত্রে কিটের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য করতে গিয়ে ভীষণ অস্বস্তির মুখে পড়েছিলেন সোফি।

মার্কিন টক শো ‘লেট নাইট উইথ সেথ মায়ার্স’-এ দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি সোফি জানান, শুটিংয়ের অভিজ্ঞতাটি ছিল তাঁর জীবনের সবচেয়ে বিব্রতকর মুহূর্তগুলোর একটি।

চুম্বনের দৃশ্যকে তিনি ‘বীভৎস’ বলেও অভিহিত করেন।

টার্নারের ভাষায়, তিনি নিজেই প্রযোজক ও প্রধান অভিনেত্রী হিসেবে পরিচালক-চিত্রনাট্যকার নাটাশা কারমানিকেকে কিট হ্যারিংটনের নাম প্রস্তাব করেছিলেন। তাঁর চোখে কিট ছিলেন এই চরিত্রের জন্য একেবারে নিখুঁত। কিন্তু আট মৌসুমের গেম অব থ্রোনসে তাঁরা ভাই-বোন (সানসা-জন স্নো) হিসেবে অভিনয় করেছিলেন।

সেই বন্ধন আজও এতটাই অটুট যে রোমান্টিক দৃশ্যে তাঁকে কল্পনা করাই কঠিন হয়ে উঠেছিল।
কিট চিত্রনাট্য হাতে পেয়ে প্রথমেই সোফিকে মেসেজ করেছিলেন, ‘হ্যাঁ, আমি করতে চাই, কিন্তু এটা ভীষণ অদ্ভুত লাগবে।’ পরে চিত্রনাট্যে চুম্বনের দৃশ্য চোখে পড়তেই সোফির মনে হয়, ‘ওহ, এ তো আমার ভাইয়ের মতো।’ শুটিং সেটে প্রথম চুম্বনের সময় দুজনেই অস্বস্তিতে পড়েন।

সোফির বর্ণনায়, ‘আমাদের দুজনেরই বমি আসছিল, অভিজ্ঞতাটা ছিল একেবারেই ভয়ংকর।’

১৫০০ শতকের পটভূমিতে নির্মিত এই সিনেমায় দেখা যাবে অ্যান নামের এক নারীকে, যার চরিত্রে অভিনয় করেছেন সোফি টার্নার। শাশুড়ি মোরউইনের সঙ্গে শান্তিপূর্ণ জীবন কাটাতে থাকা অ্যানের সামনে হঠাৎ পুরনো এক পরিচিত মানুষ ফিরে আসে। আর সেখান থেকেই শুরু হয় অনিশ্চয়তা ও বিপর্যয়। ছবিতে আরো অভিনয় করেছেন মার্সিয়া গে হার্ডেন, লরেন্স ও’ফুয়ারাইন ও জোনাথন হাওয়ার্ড।

এখনো ছবি মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য