রাজনীতিরাজ্য

‘ভাষণ মোবাইলেও শোনা যাবে’, মোদির বঙ্গ সফরের দিনেই দিলীপের বেঙ্গালুরু যাত্রা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Dilip Ghosh : ‘ভাষণ মোবাইলেও শোনা যাবে’, মোদির বঙ্গ সফরের দিনেই দিলীপের বেঙ্গালুরু যাত্রা - West Bengal News 24

কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাঁর সফরের সকালে বেঙ্গালুরু রওনা দিলেন বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ। আগেই তিনি জানিয়েছিলেন, মোদির সভায় তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। শুক্রবার সকালে অভিমানী সুরে দিলীপের মন্তব্য— “ভাষণ মোবাইলেও শোনা যাবে।”

২২ আগস্ট রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেট্রো পরিষেবা উদ্বোধনের পর দমদমে জনসভায় বক্তব্য রাখার কথা তাঁর। অনুষ্ঠান ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে প্রশ্ন উঠছিল— এবার কি মোদির সভার আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ? বৃহস্পতিবার নিজেই সেই জল্পনায় ইতি টানেন তিনি। দিলীপ বলেন, “আমাকে আমন্ত্রণ করা হয়নি। তাই যেতেও পারি, নাও যেতে পারি। আমি কোথায় যাব আমি ঠিক করি, আমিই ঠিক করব।” তবে তিনি এটাও জানান যে, দলের নির্দেশ মেনেই কাজ চালিয়ে যাবেন।

শুক্রবার সকালে দমদম বিমানবন্দরে দেখা যায় দিলীপ ঘোষকে। জানা যায়, তিনি বেঙ্গালুরু যাচ্ছেন, যদিও সফরের কারণ স্পষ্ট হয়নি। বিমানবন্দরে দাঁড়িয়ে দিলীপ ফের বলেন, “মোদি কী বলছেন তা শুনতে সভায় থাকার তো দরকার নেই। মোবাইলেও শোনা যাবে।” পাশাপাশি এও যোগ করেন যে, সঠিক সময়ে দল তাঁকে যথাযথ কাজে ব্যবহার করবে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য