জুড়ে গেল বিমানবন্দর থেকে কবি সুভাষ, মেট্রো ধরার আগে দেখে নিন ভাড়ার তালিকা
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে চালু হল বহু প্রতীক্ষিত তিনটি মেট্রো পরিষেবা। চালু হয়েছে নোয়াপাড়া–বিমানবন্দর জয় হিন্দ, শিয়ালদহ–এসপ্ল্যানেড এবং বেলেঘাটা–(রুবির মোড়) হেমন্ত মুখোপাধ্যায় রুট। শুক্রবার থেকেই শিয়ালদহ–এসপ্ল্যানেড মেট্রোতে উঠতে পারবেন যাত্রীরা। তবে নোয়াপাড়া–বিমানবন্দর জয় হিন্দ এবং বেলেঘাটা–(রুবির মোড়) হেমন্ত মুখোপাধ্যায় রুটের পরিষেবা শুরু হবে সোমবার থেকে।
অনেকদিনের অপেক্ষার পর চালু হওয়া এই নতুন মেট্রো রুটগুলো শহরের পরিবহন ব্যবস্থায় গতি আনবে। অল্প সময়ে কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছনো আরও সহজ হবে। দীর্ঘ যাত্রা কয়েক মিনিটেই শেষ করা সম্ভব হবে। তবে যাত্রীদের কাছে বড় প্রশ্ন— কোন স্টেশন পর্যন্ত যেতে কত ভাড়া লাগবে?
📌 জয় হিন্দ (বিমানবন্দর) থেকে ভাড়ার তালিকা:
- জয় হিন্দ–যশোর রোড – ৫ টাকা
- জয় হিন্দ–দমদম ক্যান্টনমেন্ট – ১০ টাকা
- জয় হিন্দ–নোয়াপাড়া – ২০ টাকা
- জয় হিন্দ–বরানগর – ৩০ টাকা
- জয় হিন্দ–দক্ষিণেশ্বর – ৩০ টাকা
- জয় হিন্দ–দমদম – ৩০ টাকা
- জয় হিন্দ–বেলগাছিয়া – ৩০ টাকা
- জয় হিন্দ–শ্যামবাজার – ৩৫ টাকা
- জয় হিন্দ–গিরিশ পার্ক – ৩৫ টাকা
- জয় হিন্দ–মহাত্মা গান্ধী রোড – ৩৫ টাকা
- জয় হিন্দ–সেন্ট্রাল – ৩৫ টাকা
- জয় হিন্দ–চাঁদনি চক – ৪০ টাকা
- জয় হিন্দ–এসপ্ল্যানেড – ৪০ টাকা
- জয় হিন্দ–পার্ক স্ট্রিট – ৪০ টাকা
- জয় হিন্দ–ময়দান – ৪০ টাকা
- জয় হিন্দ–রবীন্দ্র সদন – ৪০ টাকা
- জয় হিন্দ–নেতাজি ভবন – ৪০ টাকা
- জয় হিন্দ–যতীন দাশ পার্ক – ৪০ টাকা
- জয় হিন্দ–কালীঘাট – ৪০ টাকা
- জয় হিন্দ–রবীন্দ্র সরোবর – ৪০ টাকা
- জয় হিন্দ–নেতাজি – ৪৫ টাকা
- জয় হিন্দ–শহিদ ক্ষুদিরাম – ৪৫ টাকা
- জয় হিন্দ–কবি সুভাষ – ৪৫ টাকা
- জয় হিন্দ–শিয়ালদহ – ৫০ টাকা
- জয় হিন্দ–হাওড়া ময়দান – ৫০ টাকা
- জয় হিন্দ–সেক্টর ফাইভ – ৭০ টাকা
📌 এছাড়াও এদিন হাওড়া–সেক্টর ফাইভ মেট্রোর উদ্বোধন হয়েছে। হাওড়া থেকে সল্টলেক সিটি সেন্টার, করুণাময়ী এবং সেক্টর ফাইভ পৌঁছতে ভাড়া লাগবে ৩০ টাকা।



