রাজ্য

আগামী ৪৮ ঘণ্টায় ফের নিম্নচাপের আশঙ্কা, দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কবার্তা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আগামী ৪৮ ঘণ্টায় ফের নিম্নচাপের আশঙ্কা, দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কবার্তা - West Bengal News 24

বর্ষার দাপট যেন থামছেই না! ভাদ্রের শুরু থেকেই উত্তর ও দক্ষিণবঙ্গে চলছে টানা বৃষ্টি। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানাল নতুন সতর্কবার্তা। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আরও এক নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে। তা হলে আপাতত বৃষ্টি থেকে মুক্তি নেই বলেই অনুমান বিশেষজ্ঞদের। এ কারণে আজ, রবিবারও বাংলা ও ওড়িশার জেলেদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে দক্ষিণবঙ্গের আকাশে একটি নিম্নচাপ সক্রিয় ছিল। সেটি ধীরে ধীরে ঝাড়খণ্ড ও লাগোয়া অঞ্চলের দিকে সরে যাচ্ছে। কিন্তু এতে স্বস্তি নেই। কারণ, বঙ্গোপসাগরে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আগামী দুই দিনের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা। তাই কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে।

আজ রবিবারই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিমের সাত জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সোমবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি নামতে পারে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি ধীরে ধীরে কমবে বলে অনুমান।

এদিকে মৌসুমী অক্ষরেখা এখনো কলকাতার উপর দিয়ে বিস্তৃত। রবিবার সকালে শহরের ন্যূনতম তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। গতকাল দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা গড় মানের তুলনায় প্রায় ৪.৮ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের মাত্রা ৯৩ থেকে ৯৭ শতাংশ। সোমবার শহরে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য